advertisement

Rahul Arunoday Banerjee Death: ঠিক কী ভাবে মৃত্য়ু? আজ ময়নাতদন্ত, তারপরে রাহুলের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে

Last Updated:

Rahul Arunoday Banerjee Death: বড় ঢেউয়ের ধাক্কা, নাকি চোরাবালি? কীভাবে জলে ডুবে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্য়ায়? এখনও স্পষ্ট হয়নি তা৷ আজ তমলুকে অভিনেতার দেহের ময়নাতদন্ত৷

রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্য়ায়
রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্য়ায়
কলকাতা, সুজিত ভৌমিক: সত্যি! জীবন যে কতটা অনিশ্চিত, রবিবার সন্ধেবেলার ভয়ঙ্কর খবর আবারও প্রমাণ করল সেই কথা৷ হাসপাতালের সামনে সিঁড়ির কাছে বসে সহ অভিনেত্রী শ্বেতার প্রলাপ, ‘‘আমরা তো এখনই একসঙ্গে শ্যুটিং করছিলাম। আধ ঘণ্টা আগেও একসঙ্গে আমরা শ্যুটিংকরছিলাম। সমুদ্রে শ্যুটিং করছিলাম তো আমরা। আমিও মরেছি। আমি ঠিক আছি? রাহুলদা ঠিক আছে তো?’’ না, ঠিক ছিলেন না৷ ‘কোথা থেকে যে কী হয়ে গেল’ রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তাতেও সেই বিস্ময়!
রবিবার রাতেই দিঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য তমলুকে পাঠানো হল প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃতদেহ। তা গভীর রাতে পৌঁছয় তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রথমে কথা ছিল সেখানেই রাহুলের দেহের ময়নাতদন্ত হবে৷ তারপরে তাঁর দেহ তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে৷ তবে পরে ঠিক হয় ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজও হাসপাতালে৷ সূত্রের খবর, আজ সোমবার দুপুরেই বাড়িতে নিয়ে আসা হবে অভিনেতার মরদেহ।
advertisement
রাহুলের স্কুলের বন্ধুরা তমলুকে বডি আনার জন্য গিয়েছেন। রাহুলের স্ত্রী প্রিয়াংকা কলকাতায় রয়েছেন। রাহুলের মা ছেলের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই অসুস্থ। রাহুলের দাদা বিদেশে আয়ারল্যান্ডে থাকেন। এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে শুধু বন্ধুরাই গিয়েছেন।
advertisement
advertisement
দিঘা হাসপাতালের মর্গ থেকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পুলিশকর্মীরা নীরবতা পালন করেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
দিঘা সংলগ্ন উড়িশ্যার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ শোনা যাচ্ছে, তালসারির সমুদ্রের খানিকটা ভিতরের দিকে একটি চরে শ্যুটিং হচ্ছিল৷ শ্যুটিং শেষে নাকি সমুদ্রের দিকে যান অভিনেতা৷ তখন হঠাৎ চোরাবালিতে পা আটকে, অথবা ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে পড়ে যান রাহুল, টেনে নিয়ে যায় জলের স্রোত৷
advertisement
তারপরে টেকনিশায়নরাই একটি নৌকা নিয়ে তাঁকে উদ্ধার করেন৷ দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, বাঁচানো যায়নি৷ হাসপাতালে পৌঁছনোর পরে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee Death: ঠিক কী ভাবে মৃত্য়ু? আজ ময়নাতদন্ত, তারপরে রাহুলের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement