'বিজলি বিড়ি'র মালিক তিনি..., ধুলিয়ানে ব্যবসায়ী নূরের উপর ভরসা শাসক শিবিরের!
- Reported by:Tanmoy Mondal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
TMC: বিধানসভা নির্বাচনের প্রচার চলছে। মুর্শিদাবাদের কেন্দ্রে কেন্দ্রে সাজ সাজ রব। এরইমধ্যে সামশেরগঞ্জে ক্রমেই তুঙ্গে উঠছে রাজনৈতিক উত্তাপ। এবছর বিধানসভা নির্বাচনে আমিরুল ইসলামকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে স্থানীয় শিল্পপতি নূর আলমকে। আর নুর আলমকে ঘিরে ধুলিয়ান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেখা গেল নজিরবিহীন জনসমাগম ও উৎসাহ।
সামশেরগঞ্জ: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সামশেরগঞ্জে ক্রমেই তুঙ্গে উঠছে রাজনৈতিক উত্তাপ। এবছর বিধানসভা নির্বাচনে আমিরুল ইসলামকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে স্থানীয় শিল্পপতি নূর আলমকে। আর নুর আলমকে ঘিরে ধুলিয়ান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেখা গেল নজিরবিহীন জনসমাগম ও উৎসাহ।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত ধুলিয়ান পুরসভা এলাকার বাসিন্দা নূর আলম। তিনি জেলার অন্যতম বৃহৎ বিড়ি কোম্পানি, ‘বিজলী বিড়ি’র মালিক। সূত্রের খবর, ২০২১-এর বিধানসভা নির্বাচনে নুর আলমের কাছে তৃণমূল এবং কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছিল। কিন্তু সেই সময়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা না থাকায় তিনি কোনও দলেরই প্রার্থী হতে রাজি হননি। তাঁর পরিবর্তে সামশেরগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন আমিরুল ইসলাম। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করার বিষয়ে একপ্রকার চূড়ান্ত সিদ্ধান্তের পর তাকে প্রার্থী করে। আর সেই কারণেই তিনি ভোট প্রচারে নেমে এখন ঝড় তুলছেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই দৈনন্দিন ভোট প্রচার করছেন তিনি। ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড-সহ একাধিক এলাকায় পায়ে হেঁটে প্রচারে নামেন নুর আলম। তাঁর সঙ্গে পা মেলান দলীয় কর্মী-সমর্থকদের বিশাল মিছিল। কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে পড়েন, যেন একেবারে উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। প্রচারের সময় প্রতিটি পাড়ায় পাড়ায় নুর আলমকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। ছোট থেকে বড়, যুবক থেকে প্রবীণ, মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই ফুলের মালা পরিয়ে, শুভেচ্ছা জানিয়ে প্রার্থীকে স্বাগত জানান।
advertisement
তন্ময় মণ্ডল
Location :
Murshidabad,West Bengal
First Published :
Mar 30, 2026 9:56 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
'বিজলি বিড়ি'র মালিক তিনি..., ধুলিয়ানে ব্যবসায়ী নূরের উপর ভরসা শাসক শিবিরের!










