advertisement

MS Dhoni: মরশুম শুরুর আগেই চোট! মাঠের বাইরে এমএস ধোনি, কবে ফিরবেন? রইল আপডেট

Last Updated:

MS Dhoni Injury Update: চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬-এ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে নাও পেতে পারে এমএস ধোনিকে। দীর্ঘ এক মাস কঠোর অনুশীলনের পর তাঁর পায়ে পেশির টান ধরা পড়েছে।

এমএস ধোনি
এমএস ধোনি
ডিওয়াল্ড ব্রেভিসের চোটের পর আরও বড় ধাক্কা খেল সিএসকে। এবার চোটের কবলে এমএস ধোনি। চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬-এ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে নাও পেতে পারে এমএস ধোনিকে। দীর্ঘ এক মাস কঠোর অনুশীলনের পর তাঁর পায়ে পেশির টান ধরা পড়েছে। আইপিএল ছাড়া সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি প্রায় এক বছর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।
একটি প্রতিবেদনে জানা গেছে, পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক ধোনি প্রায় ছ’টি ম্যাচে খেলতে নাও পারেন। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর ফেরা অনিশ্চিত। যদিও চেন্নাই শিবির আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তিনি অন্তত দুই সপ্তাহের জন্য বাইরে থাকবেন। তবে এপ্রিলের শেষ সপ্তাহের আগে তাঁর ফেরার সম্ভাবনা কম।
চেন্নাই দলের এক কর্তা জানিয়েছেন, ধোনির অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। তিনি বলেন, “এটা আমাদের জন্য অবশ্যই বড় ক্ষতি। তবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব ধোনি দলে ফিরুক।” গত কয়েক মরশুম ধরেই ধোনি ফিটনেস সমস্যায় ভুগছেন, যার প্রভাব তাঁর নড়াচড়া ও ব্যাটিংয়ের উপর পড়েছে। সেই কারণেই তাঁকে নিচের দিকে ব্যাট করতে দেখা যায়। তবুও তিনি নিয়মিত উইকেটকিপিং চালিয়ে যাচ্ছেন এবং দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছেন।
advertisement
advertisement
তবে ধোনির অনুপস্থিতিতে দলে বিকল্প হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন, যিনি গত বছর রাজস্থান রয়্যালস থেকে দলে এসেছেন। আজ রাজস্থানের বিরুদ্ধেই চেন্নাই তাদের অভিযান শুরু করবে এবং স্যামসন উইকেটকিপিংয়ের দায়িত্ব নিতে পারেন। অন্যদিকে, চোটের কারণে ডিওয়াল্ড ব্রেভিস কেলতে না পারায় সরফরাজ খান অভিষেক করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: মরশুম শুরুর আগেই চোট! মাঠের বাইরে এমএস ধোনি, কবে ফিরবেন? রইল আপডেট
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement