advertisement

Rahul Arunoday Banerjee: ‘কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়…’ — প্রেমের কাছে হার মানেনি ‘চিরদিনই তুমি যে আমার’-এর রাহুল, তবু মৃত্যু সে তো নিষ্ঠুর

Last Updated:

Rahul Arunoday Banerjee: প্রায় ১৮ বছর আগে ‘চিরদিনই তুমি যে আমার’ সহজ-সরল প্রেমের গল্প ও আবেগে বাংলা সিনেমায় নতুন জোয়ার এনেছিল। পল্লবী-কৃষ্ণের অসম প্রেম শেষ পর্যন্ত সমাজ ও বাস্তবের কাছে হার মানে, রেখে যায় এক প্রজন্মের চোখে জল।

প্রেমের কাছে হার মানেনি ‘চিরদিনই তুমি যে আমার’-এর রাহুল
প্রেমের কাছে হার মানেনি ‘চিরদিনই তুমি যে আমার’-এর রাহুল
কলকাতাঃ ঠিক ১৮ বছর আগের কথা। প্রিয়াঙ্কা তখন সবে ১৭ আর রাহুল ২৪। রাজ চক্রবর্তীর প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। প্রথম বড়পর্দায় হিরো রাহুলের আগমন। গান মুক্তির সঙ্গে সঙ্গে যা সুপারহিট। ছবি মুক্তি পেতে না পেতে রাহুল-প্রিয়াঙ্কা তখন স্টার। একটার পর একটার শো হাউসফুল। ব্ল‍্যাকেও বিক্রি শুরু হয় টিকিট।
একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক-নায়িকা, তবুও ব্লকব্লাস্টার। ঠিক কী ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ? প্রশ্নের একটাই উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল। আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলেমিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাঁদের ভালবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই। কিন্তু যদি একটিবার ভালবাসতে পারে তাহলে উজাড় করে দেবে নিজেকে, নিজের জীবনকে।
advertisement
উচ্চবিত্ত বাড়ির মেয়ে পল্লবীর প্রেমে পড়ে রাহুল। গরীব মেকানিক কৃষ্ণর সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নেয়নি পল্লবী পরিবার। কিন্তু, ভালবাসলে তো সকলের মনেই থিম সং হয় ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, সদ‍্য প্রথম প্রেমে পড়া ছেলেমেয়েদের মনেও তাই ছিল। পরিবারের বাঁধা, সমাজের তাচ্ছিল‍্য, আর্থিক অসাম‍্য সব উপেক্ষা করে আপ্রাণ চেষ্টা করে ভালবাসার ভেলায় ভেসে থাকার। সিনেমায় তাঁদের প্রেম বিভিন্ন গানে ধরা দিয়েছে। ‘বাতাস গুণগুণ গানে…’ নিজেদের একবার করে ভেবে নিয়েছে দর্শককূল। তবে, শেষরক্ষা হল না। দম্ভ, হিংসা, লোক দেখানো পারিবারিক সম্মানের কাছে নতি স্বীকার করে ভালবাসা। পথ আলাদা হয়ে যায় পল্লবী-কৃষ্ণ। নিজের নতুন সংসার শুরু করে পল্লবী। তবে, কৃষ্ণ সত‍্যি ‘প্রেমে পাগল’ হয়ে যায়।
advertisement
advertisement
‘চিরদিনই তুমি যে আমার’-এর শেষ দৃশ‍্যে সবাই রুমাল খুঁজছিল। কারণ পল্লবী-কৃষ্ণের হেরে যাওয়া শুধু একটা সিনেমার অংশ নয়, এই সমাজের অনেক গোঁড়ামিকে, অসাম‍্যকে জিতিয়ে দেওয়ার ইঙ্গিত। প্রতিটি ছবিতে আমাদের ইউএসপি বের করার চেষ্টায় থাকি, এই ছবির ক্ষেত্রে তা ছিল সারল‍্য। গল্পের সারল‍্য, অভিনয়ে সারল‍্য, ডায়লগে সারল‍্য। রাহুল চলে গেলেন রবিবার বিকেলে, তলিয়ে গেলেন সমুদ্রে, আসলে তাঁর সঙ্গে তলিয়ে গেল বিস্তীর্ন এক মফঃস্বলের ইচ্ছেডানা, নিভে গেল আস্ত একটা প্রজন্মের ম্যাটিনি শোয়ের ঝাড়বাতি! আজকের আগে মানুষ রাহুলের জন‍্য নয় সঙ্গে কেঁদেছিল ছবির শেষে ‘পিয়া রে…’ গানে। আর আজকে ওঁর জন‍্য…
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: ‘কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়…’ — প্রেমের কাছে হার মানেনি ‘চিরদিনই তুমি যে আমার’-এর রাহুল, তবু মৃত্যু সে তো নিষ্ঠুর
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement