advertisement

'মেলালেন তিনি' রাহুল-জুবিনকে... নিয়তির পরিহাস! প্রায় একইভাবে সলীল-সমাধি 'চিরদিনই তুমি যে আমার' -এর গায়ক আর নায়কের

Last Updated:

রাজ চক্রবর্তীর প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। প্রথম বড়পর্দায় হিরো রাহুলের আগমন। গান মুক্তির সঙ্গে সঙ্গে যা সুপারহিট। ছবি মুক্তি পেতে না পেতে রাহুল-প্রিয়াঙ্কা তখন স্টার। একটার পর একটার শো হাউসফুল।

প্রায় একইভাবে সলীল-সমাধি 'চিরদিনই তুমি যে আমার' -এর গায়ক আর নায়কের
প্রায় একইভাবে সলীল-সমাধি 'চিরদিনই তুমি যে আমার' -এর গায়ক আর নায়কের
কলকাতা:  মানুষের মৃত্যু হয়। শিল্পীর হয় কী? শিল্প থাকে, সৃষ্টি থাকে, স্মৃতি থাকে। ২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। মনে পড়ছে একটা গান? ‘পিয়া রে’? তখন সিঙ্গেল স্ক্রিন। স্কুল কেটে সিনেমা দেখার দিন। পাশের বেঞ্চে ঝারি মারার দিন। পিয়ারে শুনে বহু কিশোর নিজেকে এ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ভাবত। কার গাওয়া সেই গান? জুবিন! কার ঠোঁটে সেই গান? রাহুল! দুজনের মৃত্যু কীসে? জলে! ‘পুতুলনাচের ইতিকথা’য় মানিক বলেছিলেন, আমরা পুতুল বৈ তো নই। পুতুলনাচই নাচাল এক অদ্ভুত অদৃষ্ট।
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! তাঁর অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়৷ সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল পুরো টিম। শ্যুটিংয়ের সময়েই সমুদ্র তলিয়ে যান রাহুল। একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক-নায়িকা, তবুও ব্লকব্লাস্টার। ঠিক কী ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ? প্রশ্নের একটাই উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল। আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলেমিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাঁদের ভালবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই।
advertisement
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল জুবিন গর্গের। এবার ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। যেখানে  তাঁর সঙ্গীত পরিবেশনা করার কথা ছিল। রাহুলও গিয়েছিলেন শুটিংয়ে। ফেরা হল না তাঁদের কারও। একজনের অভিনয়, আরেকজনের গান মিলে কাঁদিয়ে ছেড়েছিল আমাদের। তাঁদের মৃত্যও যেন নিয়তির সৃষ্টি করা যুগলবন্দি! আজও চোখে জল…
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মেলালেন তিনি' রাহুল-জুবিনকে... নিয়তির পরিহাস! প্রায় একইভাবে সলীল-সমাধি 'চিরদিনই তুমি যে আমার' -এর গায়ক আর নায়কের
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement