advertisement

রোহিতের কাছে এমন ভুল! সহজ ক্যাচ ফেলে ভাইরাল হিটম্যান! সুযোগ কাজে লাগাল কেকেআর তারকা

Last Updated:

KKR vs MI IPL 2026: রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে এক নাটকীয় মুহূর্ত দেখা যায়। ফিল্ডিং করতে গিয়ে বড় ভুল করেন রোহিত শর্মা।

রোহিতের ক্যাচ মিস
রোহিতের ক্যাচ মিস
আইপিএলের প্রথম ম্যাচে অবিশ্বাস্য ক্যাচ ধরে ভাইরাল হয়েছিলেন আরসিবির ফিল সল্ট। কিন্তু দ্বিতীয় ম্যাচে উল্টো চিত্র। সহজ ক্যাচ মিস করে ভাইরাল হলেন রোহিত শর্মা। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে এক নাটকীয় মুহূর্ত দেখা যায়। ফিল্ডিং করতে গিয়ে বড় ভুল করেন রোহিত শর্মা। ১৫তম ওভারে লং-অন বাউন্ডারিতে তিনি আংক্রিশ রঘুবংশীর সহজ ক্যাচ ফেলে দেন, যার ফলে কেকেআর বড় সুবিধা পেয়ে যায়।
ওই ওভারের বল করেছিলেন আল্লাহ গাজানফর। রঘুবংশী বড় শট খেলতে গিয়ে ঠিকভাবে টাইমিং করতে পারেননি, ফলে বলটি ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রোহিতের হাত ফসকে বল বেরিয়ে যায় এবং বাউন্ডারি হয়ে যায়। আসলে রোহিত শর্মা বুঝতে পারেননি তিনি বাউন্ডারি লাইনের কতটা ভিতরে ছিলেন। তিনি ভেবেছিলেন একেবারে বাউন্ডারির গায়ে রয়েছেন। তাই দূর থেকে হাত বাড়িয়ে ক্যাচ ধরতে যান। কিন্তু দেখা যায় তিনি বাউন্ডারি থেকে অনেকটাই ভিতে। ওই ক্যাচটি কঠিন না করে সহজভাবেই ধরা যেত।
advertisement
advertisement
জীবনদান পেয়েই জ্বলে ওঠেন কেকোর তারকা। পরের বলেই রঘুবংশী ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করেন। এরপর রঘুবংশী ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন। অধিনায়ক অজিঙ্কা রাহানের অর্ধশতরান এবং ফিন অ্যালেন ও রিঙ্কু সিং-এর গুরুত্বপূর্ণ অবদানে কেকেআর ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে। যদিও শার্দুল ঠাকুর তিনটি উইকেট নেন, তবুও মুম্বই বোলারদের চাপে রাখে কেকেআর ব্যাটাররা।
advertisement
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচে রোহিত পুরো সময় মাঠে ছিলেন, যা আগের মরশুমের তুলনায় আলাদা। অন্যদিকে সূর্যকুমার যাদব বেঞ্চে ছিলেন। সব মিলিয়ে কেকেআরের আক্রমণাত্মক ব্যাটিং মুম্বইয়ের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তবে যেভাবে সহজ ক্যাচ ছেড়েছেন রোহিত তা নিয়ে নেট দুনিয়ায় ঝড় উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিতের কাছে এমন ভুল! সহজ ক্যাচ ফেলে ভাইরাল হিটম্যান! সুযোগ কাজে লাগাল কেকেআর তারকা
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement