advertisement

Rahul Arunoday Banerjee: দেহ আনতে তমলুক পৌঁছেছেন রাহুলের বন্ধুরা... কলকাতাতেই আছেন প্রিয়াঙ্কা! ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ রাহুলের মা

Last Updated:

দিঘা তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর. তমলুক এ ময়নাতদন্তের পর দেহ যাবে পরিবারে.

কলকাতাতেই আছেন প্রিয়াঙ্কা! ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ রাহুলের মা
কলকাতাতেই আছেন প্রিয়াঙ্কা! ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ রাহুলের মা
কলকাতা: দিঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য তমলুকে পাঠানো হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃতদেহ। সূত্রের খবর, তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্ত চলছে অভিনেতার। তার পর তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাহুলের স্কুলের বন্ধুরা ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।৬/৮৮ বিজয়গড়, কলকাতা ৩২। অনন্যা অ্যাপার্টমেন্ট। এখানেই তিন তলায় প্রয়াত অভিনেতার ফ্ল্যাট। কলকাতা থেকে রাহুলের ৬ বন্ধু এবং মামা তমলুক হাসপাতালে পৌঁছেছেন। এখান থেকে রাহুলের স্ত্রী ভিডিও মারফত ময়নাতদন্তের সম্মতি দিয়েছেন। রাহুলের মামা সেখানে সমস্ত অফিশিয়াল ফরমালিটিতে উপস্থিত থাকবেন। রাহুলের নিজের গাড়ির চালক বাবলুও তমলুক হাসপাতালেই। ময়নাতদন্ত হওয়ার পর তার দেহ বিজয়গড়ের বাড়িতে আনা হবে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। দিঘার Dy.SP (D&T) মোহিত মোল্লা বলেন, “দিঘা থেকে ওঁর নিথর দেহ তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হল ময়নাতদন্তের জন্য। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশ সূত্রে খবর, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ টলিউড মহল। সহকর্মী থেকে অনুরাগী—সবাই স্তব্ধ অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায়। ইতিমধ্যেই অভিনেতার পরিবারের সদস্যরা কলকাতা থেকে রওনা দিয়েছেন।
advertisement
advertisement
২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। তখন সিঙ্গেল স্ক্রিন। স্কুল কেটে সিনেমা দেখার দিন। পাশের বেঞ্চে ঝারি মারার দিন। ‘পিয়া-রে’ শুনে বহু কিশোর নিজেকে এ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ভাবত। সেই রাহুল আর নেই, এ ভাবনাও যেন ভাবনার বাইরে। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে টলিউডে সিনে জগতে পদার্পন রাহুলের৷ বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী৷ পরিচালক হিসেবে রাজেরও এটি ছিল প্রথম ছবি৷ তাই বলা যায়, বাংলা সিনেমার জগতে একসঙ্গেই পদাপর্ন করেছিলেন রাহুল এবং রাজ৷ রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। শুটিং চলছিল তালসারিতে। জানা গিয়েছে, জলে নামেন রাহুল অরুণোদয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। আচমকাই সমুদ্রে তলিয়ে যান তিনি। ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে খোঁজার চেষ্টা করেন। পরে স্পিডবোটের সাহায্যে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: দেহ আনতে তমলুক পৌঁছেছেন রাহুলের বন্ধুরা... কলকাতাতেই আছেন প্রিয়াঙ্কা! ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ রাহুলের মা
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement