কলকাতা-সহ জেলায় জেলায় রেড অ্যালার্ট! দুর্যোগ চলবে কতদিন? আবহাওয়ার 'বড়' আপডেট
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
advertisement
কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য।
advertisement
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
advertisement
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্র-বিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। সকাল থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে বা সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা।আজ, মঙ্গলবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টি হবে বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 11:58 AM IST










