advertisement

Srijato On Rahul: ‘‘যতদিন আছি, বলে যাব ‘ভালবাসি’...’’, রাহুলের মৃত্যুতে কলম ধরলেন শ্রীজাত,লিখলেন, ‘‘খেলার ছলেও মানবো না শেষ বাঁশি’’

Last Updated:

Srijato On Rahul: কবি লিখলেন, ''শর্ত ছাড়াই ভরে দিতাম ওই মুঠো,/আয়ু বিনিময় সম্ভব হতো যদি।/কে জানত তুমি পাড়ি দেবে এত দ্রুত.../সমাধি'র গায়ে ছায়া ফেলে রাখে বোধি।'...''

Srijato On Rahul Bandopadhyay
Srijato On Rahul Bandopadhyay
কলকাতা: অভিশপ্ত রবিবার! চলে গেলেন রাহুল! তালসারি গিয়েছিলেন শ্যুটিংয়ে। কিন্ত বাড়ি ফেরা হল না! জলে তলিয়ে গিয়ে শেষ হয়ে গেল এক তরতাজা প্রাণ! এক মুহুর্ট আগেও যে মানুষটা শট দিচ্ছিলেন, আচমকাই সব শেষ! জল থকে উদ্ধার হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ! আপামর বঙ্গবাসীর কাছে এই খবরটা আর খবরে আটকে নেই, ব্যক্তিগত শোকের পর্যায়ে চলে গিয়েছে! কারণ একটাই! রাহুলকে সবাই ভালবাসত! শুধু তাঁর অভিনয় নয়, তাঁর লেখনী, তাঁর বক্তব্য, তাঁর শিক্ষা, তাঁর মেজাজ-টার আলাদা ক্যারিজমা ছিল। স্পষ্টবক্তা, ‘সহজ’ কথা সহজে বলা মানুষটার ফ্যান ছিল বহু মানুষ!
রবিবার থেকে সবাই সবার মতো করে নিজেদের শোকপ্রকাশ করছেন! এবার কলম ধরলেন শ্রীজাত। রাহুলের জন্য তাঁর কবিতা, ‘ভালবাসা’! শ্রীজাতর ভাষায়, ”আমরা বইব এই আগুনের ভার।/খেলার ছলেও মানবো না শেষ বাঁশি।/এই তো শাস্তি, তুমি না-ই শোনো আর/ যতদিন আছি, বলে যাব ‘ভালবাসি’…”
advertisement
ভা ল বা সি
—————–
advertisement
সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়
এ-প্রবাদ তুমি মিথ্যে করলে আজ।
খুচরোর মতো আয়ুর এমন ব্যয় —
সূর্যাস্তকে মনে হলো দাহকাজ।
তোমাকে দেখছি শুয়ে আছ টানটান
দু’চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না
আকাশে উড়ছে শেকল ভাঙার গান
এই ঘুম বহু ভালবাসা দিয়ে কেনা।
দিন পুড়ে গেলে সন্ধের পথে হাঁটি
advertisement
রাতের দু’চোখ বৃষ্টিতে যায় ভিজে…
যে ছিল শরীর, এই মুহূর্তে মাটি
পা রাখতে ভয়… সখা ব’লে ডেকেছি যে!
শর্ত ছাড়াই ভরে দিতাম ওই মুঠো,
আয়ু বিনিময় সম্ভব হতো যদি।
কে জানত তুমি পাড়ি দেবে এত দ্রুত…
সমাধি’র গায়ে ছায়া ফেলে রাখে বোধি।
বুকের বাঁদিকে বরাবরই রাখা ছিল
advertisement
লাল নিশান আর নীল-সাদা জার্সিটা…
ছাই খুঁজে নেয় জলের অন্ত্যমিলও,
এত সহজে তো নিভবে না এই চিতা!
আমরা বইব এই আগুনের ভার।
খেলার ছলেও মানবো না শেষ বাঁশি।
এই তো শাস্তি, তুমি না-ই শোনো আর
যতদিন আছি, বলে যাব ‘ভালবাসি’…
রাহুল আর শ্রীজাত বহুদিনের বন্ধু। একে অপরের লেখার অনুরাগী! রাহুল ‘সহজ কথা’র ১৬ নম্বর এপিসোডেও এসেছিলেন শ্রীজাত।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijato On Rahul: ‘‘যতদিন আছি, বলে যাব ‘ভালবাসি’...’’, রাহুলের মৃত্যুতে কলম ধরলেন শ্রীজাত,লিখলেন, ‘‘খেলার ছলেও মানবো না শেষ বাঁশি’’
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement