advertisement

Profitable Farming: কৃষিকাজেই লুকিয়ে মালামাল হওয়ার সিক্রেট! বিশেষ ফুল চাষ করে দু’হাতে রোজগার রায়গঞ্জের কৃষকের, আয়ের দিশা দেখাচ্ছেন অন্যান্যদেরও

Last Updated:

North Dinajpur Profitable Farming: বিগত প্রায় ৫ বছর ধরে এই বিশেষ ফুল চাষ করছেন রায়গঞ্জের কৃষক। এর মাধ্যমে নিজে লাভের মুখ দেখার পাশাপাশি অন্যদেরও আয়ের দিশা দেখাচ্ছেন তিনি।

জারবেরা ফুল চাষ করে লক্ষ্মীলাভ রায়গঞ্জের কৃষকের
জারবেরা ফুল চাষ করে লক্ষ্মীলাভ রায়গঞ্জের কৃষকের
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ সঠিকভাবে, সঠিক জিনিস চাষ করলে হাতে আসতে পারে মোটা টাকা। সেটাই যেন প্রমাণ করছেন রায়গঞ্জের বুধোর গ্রামের এক কৃষক। রঙিন জারবেরা চাষ করে নিজে আয়ের পাশাপাশি এলাকাবাসীদের কর্মসংস্থানের নয়া দিশা দেখাচ্ছেন তিনি।
রায়গঞ্জের এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ব্যাপক চাহিদার জারবেরা ফুল চাষ করছেন মানু রায়। তাঁর বাগানে বছরভর গ্রামের প্রায় ১৫ জন পুরুষ এবং মহিলা কাজ করেন। এখান থেকে রোজ গড়ে প্রায় ৪ হাজার জারবেরা ফুল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে পৌঁছে যায়।
আরও পড়ুনঃ কৃষকদের বড় চিন্তা দূর! ভেজা আলু হিমঘরে সংরক্ষণ নিয়ে আর হবে না ভোগান্তি, স্বস্তির খবর শোনাল জেলা কৃষি দফতর
জানা যাচ্ছে, মানুর বাগানে প্রায় ২৯ রকমের জারবেরা ফুল রয়েছে। এখানে বাইরের বিভিন্ন ফুল ব্যবসায়ীরা যেমন হাজির হন, তেমনই ফুলের সঙ্গে সময় কাটাতে আসেন বহু সাধারণ মানুষও। সব মিলিয়ে, মানুর বাগানের জন্য যেন নতুন একটি পরিচিতি পেয়েছে রায়গঞ্জের এই গ্রাম।
advertisement
advertisement
এই কৃষক জানান, ২০২১ সালে বাবা বুধুরাম রায়ের পরামর্শ মতো জারবেরার চাষ শুরু করেছিলেন। সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন। এখন বাগানের কাজে প্রত্যক্ষভাবে ১৫ জন জড়িত। সকলেই স্বাবলম্বী।
রঙিন জারবেরা চাষের মাধ্যমে মানু যেমন রায়গঞ্জের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছেন, তেমনই বহু মানুষের সামনে আয়ের পথও খুলে দিয়েছেন। কেউ খাবারের দোকান, কেউ আবার সার ও কীটনাশকের দোকান খুলে উপার্জন করছেন। সেই সঙ্গেই বাগান দেখতে আসা মানুষের দৌলতে ভাল আয় করছেন এলাকার টোটো চালকরাও।
advertisement
সব মিলিয়ে, জারবেরা চাষ করে নিজের পাশাপাশি আরও অনেকের আয়ের পথ সুগম করেছেন রায়গঞ্জের মানু। স্বনির্ভরতার দিশা দেখিয়ে তিনি বদলে দিয়েছেন বহু মানুষের জীবন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Profitable Farming: কৃষিকাজেই লুকিয়ে মালামাল হওয়ার সিক্রেট! বিশেষ ফুল চাষ করে দু’হাতে রোজগার রায়গঞ্জের কৃষকের, আয়ের দিশা দেখাচ্ছেন অন্যান্যদেরও
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement