advertisement

North 24 Parganas: পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে দৃষ্টান্ত শিক্ষকের! অবসরের মুখে নিজের অর্থে স্কুল প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপন, দেখুন

Last Updated:

North 24 Parganas News: শিক্ষকের মানবিক দৃষ্টান্ত। অবসরের আগে নিজের গ্যাঁটের কড়ি খরচ করে স্কুল প্রাঙ্গণে স্থাপন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি।

+
নিজের

নিজের অর্থে স্কুল প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপন শিক্ষকের

হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: অবসরের প্রাক্কালে নিজের উদ্যোগে মনীষীদের আবক্ষ মূর্তি স্থাপন করে দৃষ্টান্ত গড়লেন এক শিক্ষক। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের চকপাটলি উচ্চ বিদ্যালয়ে এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে উৎসাহ দেখা যায় শিক্ষক-শিক্ষার্থী মহলে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান আশফাক জামান ব্যক্তিগত অর্থ ব্যয় করে এই উদ্যোগ বাস্তবায়ন করেন তিনি।
বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। এই মনীষীদের জীবন ও আদর্শ ছাত্র-ছাত্রীদের সামনে জীবন্তভাবে তুলে ধরাই মূল উদ্দেশ্য।
আরও পড়ুনঃ  হস্তশিল্পে ফিরছে ভাগ্য! ‘এইসব’ বানিয়ে দু’হাতে আয়, মহিলাদের হাত ধরে বদলাচ্ছে পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতির চিত্র
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, পড়ুয়াদের শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মনীষীদের জীবনসংগ্রাম, চিন্তাধারা ও সমাজের প্রতি তাঁদের অবদান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ছাত্র-ছাত্রীরা মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধের কিছুটা অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের উদ্যোগ ছাত্র-ছাত্রীদের সঠিক পথে অনুপ্রাণিত করবে বলেই আশাবাদী শিক্ষক মহল। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, প্রতিদিন এই মনীষীদের আবক্ষ মূর্তি দেখেই পড়ুয়ারা অনুপ্রেরণা পাবে এবং তাদের জীবনের লক্ষ্য ও আদর্শ আরও সুস্পষ্ট হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas: পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে দৃষ্টান্ত শিক্ষকের! অবসরের মুখে নিজের অর্থে স্কুল প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপন, দেখুন
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement