advertisement

Purulia News: হস্তশিল্পে ফিরছে ভাগ্য! 'এইসব' বানিয়ে দু'হাতে আয়, মহিলাদের হাত ধরে বদলাচ্ছে পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতির চিত্র

Last Updated:

Purulia News: পুরুষদের পাশাপাশি সংসারের হাল ধরছেন গ্রামের মহিলারাও। বাঁশের তৈরি হস্তশিল্প নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন পুরুলিয়ায় পাথরিয়াগোড়া গ্রামের মহিলারা।

+
বাঁশের

বাঁশের সামগ্রী তৈরি করছেন গ্রামের মহিলারা

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের পাথরিয়াগোড়া গ্রামে ধীরে ধীরে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় যেখানে সংসারের আর্থিক দায়িত্ব মূলত পুরুষদের উপর নির্ভরশীল ছিল, সেখানে এখন মহিলারাও সমানভাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্বাবলম্বিতার পথে এগিয়ে চলেছেন।
গ্রামের মহিলা ও পুরুষ উভয়েই সারা বছর ধরে বাঁশের তৈরি বিভিন্ন হস্তশিল্প নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকেন। ঝুড়ি, খাচি, কুলো-সহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন তারা। এই হস্তশিল্পই আজ তাদের প্রধান জীবিকার উৎস হয়ে উঠেছে। এর ফলে শুধু ব্যক্তিগত আয়ই বাড়ছে না, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হচ্ছে।
advertisement
advertisement
বাঁশের হস্তশিল্পে মহিলাদের যোগ
বাঁশের হস্তশিল্পে মহিলাদের যোগ
গ্রামের মহিলাদের মধ্যে কবিতা মাহালী, সম্পা মাহালী বলেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে তারা এই কাজ শেখেন এবং ধীরে ধীরে দক্ষতা অর্জন করেন। বর্তমানে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে তারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন। সংসারের খরচ বহন থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন মেটানো, সব ক্ষেত্রেই তারা সক্রিয় ভূমিকা পালন করছেন।
advertisement
আরও পড়ুনঃ নেই কোনও হাসপাতাল! গুরুতর রোগীকে নিয়ে ছুটতে হয় শহরে, মন্তেশ্বরে লক্ষাধিক মানুষের চিকিৎসা আতান্তরে
মহিলাদের এই অংশগ্রহণ শুধু আর্থিক উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনছে। সন্তানদের শিক্ষার খরচ বহন করা, সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ, সব ক্ষেত্রেই মহিলাদের ভূমিকা ক্রমশ বাড়ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে পাথরিয়াগোড়া গ্রাম আজ গ্রামীণ স্বাবলম্বিতার এক শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে আত্মপ্রকাশ করেছে। মহিলাদের সক্রিয় অংশগ্রহণ, পরিশ্রম এবং আত্মনির্ভরতার মানসিকতা শুধু তাঁদের নিজেদের জীবনযাত্রার মান উন্নত করেনি, বরং গোটা গ্রামের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতেও ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। তাদের এই উদ্যোগ ও অদম্য প্রচেষ্টা এখন অন্য গ্রামগুলির কাছেও অনুপ্রেরণা হয়ে উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: হস্তশিল্পে ফিরছে ভাগ্য! 'এইসব' বানিয়ে দু'হাতে আয়, মহিলাদের হাত ধরে বদলাচ্ছে পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতির চিত্র
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement