Purulia News: টেলিফোনের অকেজো খুঁটিই এখন পাখিদের স্বর্গরাজ্য, অবলাদের বাাঁচাতে নিঃস্বার্থ লড়াই! চিনে নিন পুরুলিয়ার 'পক্ষীরাজন'কে
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- local18
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: আধুনিক জীবনযাপন, দূষণের ধাক্কায় হারিয়ে যাচ্ছে পাখি। কিন্তু তারমাঝেই পক্ষীকূলের ঢাল হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন পরিবহন কর্মী। নিজের উদ্যোগে পাখিদের জন্য তৈরি করে দিচ্ছেন কৃত্রিম বাসা। সেখানেই বসছে পাখিদের আড্ডা। হয়ে উঠেছে নিরাপদ আশ্রয়।
বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: অবলা প্রাণীদেরও জীবন রয়েছে। রয়েছে বেঁচে থাকার অধিকার। কিন্তু তাদের কথা কতজনইবা ভাবে। একটি উদ্যোগের মাধ্যমে বড় বার্তা পৌঁছে দিলেন বরাবাজার রাজা পাড়া এলাকার প্রাক্তন পরিবহন কর্মী তারাপদ সিংহদেও। একটি পরিত্যক্ত টেলিফোন খুঁটি। সেই খুঁটিতে নিজ উদ্যোগে কৃত্রিম পাখির বাসা তৈরি করেছেন। বিগত পাঁচ বছর ধরে সেগুলির রক্ষণাবেক্ষণ করেন তিনি।
তার এই উদ্যোগ রীতিমত প্রশংসা কুড়িয়েছে এলাকায়। টেলিফোন দফতরের কর্মীরা আশেপাশের খুঁটিগুলিকে উপড়ে নিয়ে গেলেও এই খুঁটিটিকে নিয়ে যায়নি। খাঁচার মধ্যে পাখিদের বসবাস দেখে ফিরে গিয়েছেন তারা। ভাঙা ঝুড়ি, ভাঙা প্লাস্টিকের বালতি, সাইকেলের খাঁচা এগুলি দিয়েই তারাপদ বাবু বানিয়েছেন পাখির বাসা। এ বিষয়ে তারাপদ সিংহদেও বলেন, তিনি বিগত পাঁচ -ছয় বছর থেকে এই কাজ করছেন।
advertisement
আরও পড়ুন: পাখা কারখানায় ভয়াবহ আগুন, দিনেই নেমেছে অন্ধকার! পাঁচ ঘণ্টা পরেও চলছে নিয়ন্ত্রণের চেষ্টা, লক্ষ লক্ষ টাকার ক্ষতি
আগে একটা সময় ছিল পাখিদের জন্য মানুষ নিজেদের বাড়িতে হাড়ি রাখত। এখন সেসব আর দেখা যায় না। তাই তিনি নিজে উদ্যোগ নিয়ে এই কাজ করছেন। এতে পাখির সংখ্যাও অনেক বেড়েছে। এ বিষয়ে এলাকার বাসিন্দা বংশীবাদল সিংহদেও ও বিশ্বরূপ সিংহ মদক বলেন, এই উদ্যোগ খুবই ভাল একটি উদ্যোগ। পাখিদের কথা চিন্তা করে তারাপদ বাবু যে কাজ করছেন তা প্রশংসনীয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে তাকে দেখে আরও অনেকে এগিয়ে আসবে। এই ছোট্ট প্রয়াসের মধ্যে পশুপাখির প্রতি তারাপদ বাবুর প্রেম ও বিশাল হৃদয়ের প্রমাণ মিলেছে। আধুনিক প্রযুক্তি ও বিশ্ব উষ্ণায়ন, সবমিলিয়ে বেশ কিছু প্রাণী প্রায় বিলুপ্ত হতে বসেছে। ইদানিং শহর এলাকায় আর আগের মত চড়ুই পাখি, পায়রা, এমনকি কাকও দেখা যায় না। তাই এই চেষ্টা যে পাখিদের কিছুটা হলেও স্বস্তি দেবে, এমনটাই বলছেন পরিবেশ প্রেমীরা।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 30, 2026 3:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: টেলিফোনের অকেজো খুঁটিই এখন পাখিদের স্বর্গরাজ্য, অবলাদের বাাঁচাতে নিঃস্বার্থ লড়াই! চিনে নিন পুরুলিয়ার 'পক্ষীরাজন'কে









