advertisement

Mamata Banerjee Writes Letter To EC: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে অভিযোগ, মানেননি সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Mamata Banerjee Writes Letter To EC: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা সংক্রান্ত দাবি-আপত্তি বিচারকদের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত৷  অথচ প্রায় ৬০ লক্ষ মামলা এখনও বিচারাধীন রয়েছে৷

নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ফর্ম ৬ নিয়ে যে পদক্ষেপ করার কথা ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর তা করেননি বলে চিঠিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘Special Intensive Revision’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সংকটে পড়েছে৷  এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই ২০০-র বেশি মানুষের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে৷
অভিযোগ, বিজেপির মদতে ভুয়োভাবে Form 6 জমা দিয়ে অ-বাসিন্দাদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে, বিভিন্ন জেলায় একই ধরনের অস্বাভাবিক আবেদন জমা পড়ার তথ্য সামনে এসেছে৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা সংক্রান্ত দাবি-আপত্তি বিচারকদের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত৷  অথচ প্রায় ৬০ লক্ষ মামলা এখনও বিচারাধীন রয়েছে৷
অভিযোগ, প্রায় ৩০ হাজার নতুন Form 6 আবেদন বেআইনিভাবে গ্রহণ করা হচ্ছে৷  নির্বাচন কমিশন যথাযথ নোটিশ ছাড়াই এসব আবেদন গ্রহণ করছে বলেও দাবি৷ রাজ্য সরকারের মতে, ২৭ মার্চের স্বরাষ্ট্র দফতরের নির্দেশ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী৷
advertisement
Representation of Electors Rules, 1960 এবং সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ মুখ্যমন্ত্রীর আবেদন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ বন্ধ করতে হবে৷  নির্বাচন কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানানো হয়েছে।
Somraj Bandopadhay
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Writes Letter To EC: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে অভিযোগ, মানেননি সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement