advertisement

‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

Last Updated:

জল্পনাই সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক্স পদকজয়ী প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। দিল্লির বিজেপি দফতরে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে এদিন যোগদান করেন লিয়েন্ডার।

Rapid Read
বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
নয়াদিল্লি: মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। ভোটের মুখে গেরুয়া শিবিরে টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এর আগে ২০২১ সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। কিছুদিন আগেই কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার। সেদিনই আভাস মিলেছিল যে বিজেপিতে যোগ দিতে পারেন লিয়েন্ডার। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হল ৷ বিজেপিতে যোগ দিলেন ভারতীয় টেনিস কিংবদন্তি ৷
দিল্লিতে বিজেপি-র সদর দফতরে আনুষ্ঠানিকভাবে সোমবার যোগ দেন লিয়েন্ডার পেজ। সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার প্রাক্তন ভারতীয় টেনিস তারকাকে স্বাগত জানান দলে। এর আগে ২০২১ সালে ২৯ অক্টোবর তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন। গোয়াতে তাঁকে মুখ করেছিল তৃণমূল। প্রচারেও অংশ নিয়েছিলেন। কিন্তু তারপর আর সেভাবে দেখা যায়নি লিয়েন্ডারকে প্রচারে। এরপরই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কিছুদিন আগেই। আজ, মঙ্গলবার চূড়ান্ত হয়ে গেল যে বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার। তবে তাঁকে নির্বাচনে প্রার্থী করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
advertisement
advertisement
এর আগে যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার, তখন মনে করা হয়েছিল যে তৃণমূল গোয়াতে তাঁকে প্রার্থী করবে। কিন্তু সেখানে মূলত ‘স্টার ক্য়াম্পেইনার’ হিসেবেই কাজ করেছিলেন উইম্বলডনজয়ী টেনিস তারকা। এবার বিজেপিও কি লিয়েন্ডারকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে? তা এখনও জানা যায়নি। সুকান্ত মজুমদার বলেন, ‘‘লিয়েন্ডার পেজ যিনি বাংলারই ছেলে, তাঁকে আমি ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাই ৷’’
advertisement
মাইকেল মধুসুদন দত্তের বংশধর লিয়েন্ডার ৷ বলেন অনীল বালুনি ৷ পার্টির প্রার্থী স্লিপ এবং ফুল দিয়ে লিয়েন্ডারকে দলে স্বাগত জানানো হল ৷ বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার এদিন বলেন, ‘‘আমি বাংলার ছেলে। ১৯৮৬ সালে যখন বাংলায় খেলা শুরু করেছিলাম তখন বাংলায় এত পরিকাঠামো ছিল না। এখনও গোটা দেশে একটাও ইন্ডোর টেনিস কোর্ট নেই। বাংলায় তখন থেকে এখন পরিকাঠামো উন্নত হয়েছে। কিন্তু বাংলা আরও ভাল করতে পারে ৷ আগামী ২৫ বছরে যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে আনার জন‍্য কাজ করতে হবে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement