advertisement

Jungel Mahal and Footballer: রুক্ষ জঙ্গলমহলের মাটিতে ১০ বছরের সৃজিতের ড্রিবল স্কিল মুগ্ধ করছে সকলকে, স্বপ্ন সুনীল ছেত্রী হওয়ার

Last Updated:

Jungel Mahal and Footballer: সরকারি সহযোগিতা পেলে এই খুদে প্রতিভা একদিন বাংলার ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আপাতত বুট পরেই ভোর আর সন্ধ্যায় নিজেকে ঘষেমেজে নিতে ব্যস্ত জঙ্গলমহলের এই ‘ছোট্ট সুনীল’।

+
সৃজিত

সৃজিত মাহাতো

মেদিনীপুর: মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বল পায়ে দৌড়ে বেড়াচ্ছে একরত্তি এক কিশোর। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘোল খাইয়ে অবলীলায় বল নিয়ে ঢুকে পড়ে বক্সে। বয়স মাত্র দশ, শরীরটাও বেশ রোগা-পাতলা, কিন্তু তার ফুটবল স্কিল আর দম দেখে তাজ্জব বনে যাচ্ছেন পোড় খাওয়া ফুটবলাররাও। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের নয়া বিস্ময় বালকের নাম সৃজিত মাহাতো। যার দু’পায়ে ফুটবলপ্রেমীরা দেখছেন আগামীর সম্ভাবনা।
মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার ঢড়রাশোল এলাকায় এখন খুদে সৃজিতকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। ঝাড়গ্রামের আদি বাড়ি হলেও, ফুটবলের নেশায় ছোটবেলা থেকেই সে মানুষ মামাবাড়িতে। মামা পিন্টু মাহাতো এলাকায় নামকরা ফুটবলার। তাঁকে দেখেই ফুটবলের প্রতি প্রথম টান সৃজিতের। বর্তমানে জিন্দাল ফুটবল কোচিং ক্যাম্পের ছাত্র সে। পঞ্চম শ্রেণীর এই পড়ুয়ার ড্রিবলিং আর জাগলিং দেখার মত। কখনও একা একা, আবার কখনও বয়সে বড়দের সঙ্গে সমানতালে ৯০ মিনিট মাঠ দাপিয়ে বেড়ায় এই বিস্ময় প্রতিভা।
advertisement
ইতিমধ্যেই জেলা ও রাজ্যের একাধিক টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছে সৃজিত। নজরকাড়া টেকনিকের সুবাদে পকেটে পুরেছে একাধিক ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর ট্রফি। তার বাবা একটি বেসরকারি সংস্থায় কর্মরত হলেও, ছেলের অদম্য জেদ আর ইচ্ছের কাছে হার মেনেছে সব প্রতিকূলতা। সৃজিতের কথায়, “মামা আমার অনুপ্রেরণা ঠিকই, কিন্তু বড় হয়ে আমি সুনীল ছেত্রীর মত দেশের হয়ে গোল করতে চাই।”
advertisement
advertisement
জঙ্গলমহলের রুক্ষ মাটিতে ফুটবলের চারাগাছটি যে ডালপালা মেলতে শুরু করেছে, সৃজিত তার জীবন্ত প্রমাণ। স্থানীয়দের আশা, সঠিক প্রশিক্ষণ আর সরকারি সহযোগিতা পেলে এই খুদে প্রতিভা একদিন বাংলার ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আপাতত বুট পরেই ভোর আর সন্ধ্যায় নিজেকে ঘষেমেজে নিতে ব্যস্ত জঙ্গলমহলের এই ‘ছোট্ট সুনীল’।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jungel Mahal and Footballer: রুক্ষ জঙ্গলমহলের মাটিতে ১০ বছরের সৃজিতের ড্রিবল স্কিল মুগ্ধ করছে সকলকে, স্বপ্ন সুনীল ছেত্রী হওয়ার
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement