advertisement

New Bus Route: যাত্রীদের জন্য বড় উপহার! বারাসাত থেকে ডানকুনি নতুন বাস পরিষেবা শুরু, দেখে নিন রুট

Last Updated:
Barasat to Dankuni Bus Service: বারাসাত থেকে এয়ারপোর্ট ৩ নম্বর হয়ে ডানকুনি পর্যন্ত নতুন বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে। মধ্যমগ্রাম, বিরাটি, ডানলপ, দক্ষিণেশ্বরসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে চলবে এই বাস, ফলে নিত্যযাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে
1/6
উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গে গঙ্গার ওপারের হুগলি জেলার মধ্যে যাত্রী পরিষেবায় আরও গতি আনতে, জেলা সদর শহর বারাসাত থেকে চালু হল নতুন বাস পরিষেবা। চালু হয়েছে বারাসাত থেকে এয়ারপোর্ট ৩ নম্বর হয়ে ডানকুনি পর্যন্ত নতুন বেসরকারি বাস পরিষেবা। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ন রায়)

2/6
নতুন এই রুট চালু হওয়ায় বারাসাত ও সংলগ্ন এলাকার যাত্রীদের ডানকুনি এবং হাওড়া জেলার বিভিন্ন অঞ্চলে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন যাত্রী থেকে পরিবহণ পরিচালনা সংস্থা।

3/6
জানা গিয়েছে, বারাসাত তিতুমীর বাসস্ট্যান্ড থেকে সেটি যাবে ডানকুনি হাউজিং পর্যন্ত। বারাসাত থেকে শুরু করে মধ্যমগ্রাম, বিরাটি, এয়ারপোর্ট ৩ নম্বর গেট, দুর্গানগর, মাঠকল, ডানলপ, দক্ষিণেশ্বর, বালি হল্ট ও রাজচন্দ্রপুর হয়ে ডানকুনি পর্যন্ত চলাচল করবে।

4/6
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে এই রুটে বাসটি চলার ফলে যাত্রীদের যাত্রা পথে ও অনেকাংশেই কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন বলেও আশা করা যাচ্ছে। এই নতুন রুটটি অনেকাংশে পুরনো DN9/1 রুটের বিকল্প হিসেবেও কাজ করবে বলেও মত যাত্রীদের একাংশের।

5/6
তিনটি নতুন বাস দিয়ে এই পরিষেবা শুরু হয়েছে। প্রাথমিকভাবে WB 25V 9358, WB 25V 9397 এবং WB 25V 9668 নম্বরের তিনটি বাস এই রুটে নামানো হয়েছে।

6/6
জেলা পরিবহণ দফতর সূত্রে খবর, যাত্রীদের সাড়া মিললে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি থেকে ডানকুনি যাওয়া নিত্যযাত্রীদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হল বলেই মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ন রায়)