WhatsApp New Feature: হাজার হাজার মেসেজ পড়ার দিন শেষ! হোয়াটসঅ্যাপের এই ম্যাজিক ফিচারে এক পলকেই বুঝবেন সব কথা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে ‘Unread Summary’ ফিচার, যেখানে একসঙ্গে দেখা যাবে সব আনরিড মেসেজের সারাংশ। প্রাইভেসি বজায় রেখে আরও সহজ হবে চ্যাট ব্যবহার।
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচারের উপর কাজ করছে। এবার সংস্থা এমন একটি স্মার্ট ফিচারের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে, যা ব্যস্ত চ্যাট পড়া অনেক সহজ করে দেবে। এই নতুন ফিচারের নাম ‘Unread Summary’, যা বিশেষ করে তাঁদের জন্য উপকারী হবে যারা একাধিক গ্রুপ এবং দীর্ঘ চ্যাটে সক্রিয় থাকেন।
advertisement
এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা একসঙ্গে অনেকগুলি না-পড়া চ্যাটের সংক্ষিপ্তসার (সামারি) দেখতে পারবেন। অর্থাৎ, এখন আর প্রতিটি চ্যাট খুলে সব মেসেজ পড়ার প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা একটি ছোট ও স্পষ্ট ওভারভিউ পাবেন, যার মাধ্যমে সহজেই বোঝা যাবে কথোপকথনের মূল বিষয় কী। এতে সময় বাঁচবে এবং গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বোঝা সম্ভব হবে।
advertisement
advertisement
advertisement
advertisement








