Iran War: কোথায় যুদ্ধ শেষ! ইরান এখনও ৬ মাস যুদ্ধ করতে প্রস্তুত! জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী! আরও ভয়াবহ হবে পরিস্থিতি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran War: ইরান যুদ্ধ কবে শেষ হবে? ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই ইরানের বিদেশমন্ত্রী জানালেন, অন্তত ৬ মাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান।
তেহরান: ইরান আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এই সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল মঙ্গলবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তেহরানে আরাগচি জোর দিয়ে বলেন, ‘শত্রুদের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যত দিন দরকার আমরা যুদ্ধ চালিয়ে যাব।’ ইরানের বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনায় সক্ষম বলে সতর্ক করেন তিনি।
আমেরিকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় ‘আলোচনা’র একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আলোচনা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায়, যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলে। বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। সংঘাতে জড়িত দেশগুলো মাঝেমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান করে। কিন্তু একে আলোচনা বলা যায় না।
advertisement
advertisement
তবে আরাগচি স্বীকার করেন, ইরান ও আমেরিকার মধ্যে এই ধরনের বার্তা আদান-প্রদান অব্যাহত আছে। ইরান আমেরিকার কাছ থেকে কিছু বার্তা সরাসরি এবং কিছু আঞ্চলিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছে। প্রয়োজন অনুযায়ী ইরান সেগুলোর জবাবও দিচ্ছে। আরাগচি বলেন, স্টিভ উইটকফ অতীতের মতো তাঁকে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন। কিন্তু তাঁর মতে, এটিকে যুদ্ধ বন্ধের আলোচনা বলা যায় না। এটি যোগাযোগের একটি মাধ্যম, যা শান্তি বা যুদ্ধ, উভয় সময়ে চলতে পারে এবং তা বর্তমানেও চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 8:38 PM IST










