West Bengal Election 2026: 'চাকরি খেয়ে নেব'! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চরম হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর! সেই সঙ্গে হাতজোড় করে তৃণমূল নেতার কাছেও ভোটভিক্ষা
- Published by:Soumendu Chakraborty
- local18
Last Updated:
বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভে সামিল হন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Jagannath Chattopadhyay এবং দলীয় কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে আঙুল তুলে তেড়ে যেতে দেখা যায় তাঁকে। বিজেপির অভিযোগ, রুট মার্চ চলাকালীন তাদের এক স্থানীয় বুথ সভাপতির বাড়িতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
সুপ্রতিম দাস, সিউড়ি: বীরভূমের সিউড়ীর রবীন্দ্রপল্লীতে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখালেন সিউড়ি বিধান সভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ও অন্যান্য বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখে আঙুল উঁচিয়ে তেড়ে যেতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অভিযোগ রুট মার্চের সময় বিজেপির স্থানীয় বুথ সভাপতিকে বাড়িতে গিয়ে হুমকি দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেন জগন্নাথ। এই প্রসঙ্গে জগন্নাথ বলেন, “তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলে তিন জনকে সাসপেন্ড করিয়েছি। এবার আপনাদেরও দেখছি।”
কেন্দ্রীয়বাহিনীকে ধমকের পরেই প্রচারে অন্য ছবি দেখা যায় বিজেপি প্রার্থীর। প্রচারে গিয়ে সিউড়িতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে জল খেয়ে তাঁর এবং তাঁর পরিবারের ভোট চাইলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, সঙ্গে সেরে ফেলেন সৌজন্য সাক্ষাৎও।
বুধবার, সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রচার কর্মসূচি করেন ১৭ নম্বর ওয়ার্ডে। সেখানকার কাউন্সিলর তপন সুকুলের বাড়ির সামনে গিয়ে প্রচার করতে গিয়ে একেবারে কাউন্সিলরের বাড়ির মধ্যে ঢুকে পড়েন । বেশ কিছুক্ষণ কথোপকথন হয় ভিতরে, উপস্থিত ছিলেন তৃণমূলের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সাক্ষাৎ শেষে জল বিজেপি প্রার্থীকে জলও খাওয়ান কাউন্সিলর। তারপর বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা গেল তৃণমূল কাউন্সিলর সহ বিজেপি প্রার্থীকে। বাইরে বেরিয়ে হাতজোড় করে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। বিজেপি প্রার্থীর আবেদনে সাড়া দিয়ে সেই মুহূর্তে তৃণমূল কাউন্সিলর তপন সুকুল হাতজোড় করে বলেন, “আমরা দল করি, যে কাউন্সিলর স্ট্যাম্প তৃণমূলের দায়িত্বে রয়েছি , তাই সমস্ত দলের রাজনৈতিক প্রার্থীরা প্রচারে আসতে পারে সেটাতে কোন অসুবিধা নেই কিন্তু দলের ভোট করতে হবে আমাকে।”
advertisement
Location :
Birbhum,West Bengal
First Published :
Apr 01, 2026 8:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
West Bengal Election 2026: 'চাকরি খেয়ে নেব'! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চরম হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর! সেই সঙ্গে হাতজোড় করে তৃণমূল নেতার কাছেও ভোটভিক্ষা










