KKR News: কী হচ্ছে কেকেআর অনুশীলনে? পাওয়ালের সঙ্গে ধাক্কা, তারপর কলার ধরে যা ঘটল....! রইল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কঠিন ম্যাচে নামার আগে একাধিক বিষয় নিয়ে চিন্তা থাকলেও ফুরফুরে মেজাজে রয়েছে নাইটরা।
মুম্বইয়ের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করেছে কেকেআর। বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কঠিন ম্যাচে নামার আগে একাধিক বিষয় নিয়ে চিন্তা থাকলেও ফুরফুরে মেজাজে রয়েছে নাইটরা। তেমনই একটি ভিডিও সামনে এসেছে, যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
কেকেআরর তরফ অফিসিয়ান ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েল অনুশীলনে এগিয়ে আসছেন। অপরদিক থেকে আরও একজন এগিয়ে এসে মুখোমুখি ধাক্কা লাগে দুজনের। সেই সময় ওই ব্যক্তি রভম্যান পাওয়েলের কলার ধরেন। ভিডিওতে দেখে মনে পাওয়েলের কলার ধরে তুলে দিচ্ছেন। আদতে পরে দেখা যায় ওই ব্যক্তি কলার ধরে হাঁটু গেড়ে বসে পড়েছেন। ক্যামেরার কারসাজিতে মনে হয় পাওয়েলকে ধরে তুলে দিয়েছেন। আসলে পুরো ভিডিওটাই মজার ছলে করা। দলকে ফুরফুরে মেজাজে রাখতে ও সোশ্যাল মিডিয়াতে দলের সমর্থকদের এনগেজমেন্ট বাড়াতেই এই উদ্যোগ।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটাররা ভালো পারফর্ম করলেও বোলিং ডিপার্টমেন্ট কেকেআরের পুরোপুরি ব্যর্থ হয়েছে। যা দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ব্যাটিং সমৃদ্ধ হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে চিন্তায় রেখেছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে। প্রথম ম্যাচে কেকেআরের বোলিং অ্যাটাকের ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে একাদশে কেমন কম্বিনেশন হবে তা জল্পনা রয়েছে। মুজারবানি প্রথম ম্যাচে ফ্লপ। ফলে দ্বিতীয় ম্যাচে ৩ বিদেশি নিয়েও খেলতে পারে নাইটরা। নারিন বাদে সকল বোলাররাই ভারতীয় হতে পারে।
advertisement
আরও পড়ুনঃ KKR vs SRH: দ্বিতীয় ম্যাচেই দলে বড় বদল! মাত্র ৩ বিদেশি নিয়ে নামবে কেকেআর! হায়দরাবাদের একাদশে কারা?
এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, উমরান মালিক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 8:09 PM IST










