Hanuman Jayanti Puja Rules: বৃহস্পতিবার চৈত্র পূর্ণিমায় হনুমান জয়ন্তী! বজরঙ্গবলীর পুজোয় নিবেদন করুন ‘এই’ বিশেষ মালা! সঙ্কটমোচনের আশীর্বাদে সব বিঘ্ন কেটে আসবে অর্থবৃষ্টি!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Hanuman Jayanti Puja Rules: চৈত্র পূর্ণিমায় কীভাবে, কোন নিয়মে পুজো করবেন পবনপুত্র সঙ্কটমোচনের? জানুন তাঁর আশীর্বাদ পেতে কীভাবে পুজো করবেন।
চৈত্রমাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় পবনপুত্রের জন্মতিথি৷ তাঁর আবির্ভাব তিথি এ বছর পালিত হবে ২ এপ্রিল, বৃহস্পতিবার৷ চৈত্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হনুমান জয়ন্তী৷ বজরঙ্গবলীর ভক্তদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ বছরের শেষ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র৷ এই তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী৷ বজরঙ্গবলীর ভক্তদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷
advertisement
পঞ্জিকা মতে চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে বুধবার সকাল ৭.০৭ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে বৃহস্পতিবার সকাল ৭.৪২ পর্যন্ত৷ উদয় তিথি অনুসারে চৈত্র পূর্ণিমা তথা হনুমান জয়ন্তী পালিত হবে বৃহস্পতিবার৷ এই তিথিতে পালনীয় কিছু আহারবিধি ও আচরণরীতি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করা হলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি শ্রী বজায় থাকে৷
advertisement
এই দিনে পূর্ণিমার উপবাসব্রত, অন্যান্য জ্যোতিষ আচার, সত্যনারায়ণপুজো পালিত হয়৷ মনে করা হয় সাত্ত্বিক বিধি পালন করলে এই পুণ্যতিথিতে পুণ্য অর্জন করা যায়৷ এই তিথিতে পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে৷ মনে করা হয় এই টোটকাগুলি পালন করলে জীবন থেকে দূর হয়ে যায় সব বাধা বিঘ্ন এবং রোগব্যাধি৷ আসে সৌভাগ্য, সুখশান্তি এবং অর্থসুখ৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
এই পার্বণ বাড়িতে এবং হনুমান মন্দিরে দু’ জায়গাতেই পালন করা যায়৷ পূজা নিবেদনে সময় ৫ টি পানপাতা এবং ৫ টি অশ্বত্থ পাতার তৈরি মালা পরিয়ে দিন হনুমানজীর বিগ্রহে৷ তাহলে সঙ্কটমোচন তুষ্ট হন৷ পবনপুত্রের সামনে রাখুন হলুদ মেশানো গঙ্গাজল৷ পুজোয় এই জল অর্পণের পর যথাবিধি পালন করে সমাপ্ত করুন আরতি ও পুজো প্রক্রিয়া৷ তিন বার পাঠ করুন হনুমান চালিশা৷
advertisement
পুজো সমাপনের পর হলুদ মেশানো গঙ্গাজল আম্রপল্লবের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে দিন বাড়ির সর্বত্র৷ ব্যবসা করলে সেখানেও ছিটিয়ে দিন এই জল৷ এতে জীবন থেকে দূর হবে সঙ্কট৷ চৈত্র পূর্ণিমায় হনুমান জয়ন্তীর পুণ্যতিথিতে এই জ্যোতিষ টোটকাগুলি পালন করুন৷ তাহলে বাধা বিপত্তি বিঘ্ন দূর হয়ে জীবনে আসবে সুখশান্তি সৌভাগ্য এবং অর্থবৃষ্টি৷









