ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কলকাতায় এক কোটিরও বেশি টাকা উদ্ধার করল ইডি! তল্লাশিতে কী মিলল?
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
ইডির তল্লাশি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বেহালার ব্যবসায়ীর কাছ থেকে। বালিগঞ্জের যে সান এন্টারপ্রাইজ অফিস ছিল, সেই অফিসের উপরে দীর্ঘ সময় তালা বন্ধ ছিল এই মুহূর্তে ইডির আধিকারিকরা তালা ভেঙে লকার এবং আলমারি খুলছে।
কলকাতা: ফের ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির অভিযানে কলকাতায় ফের উদ্ধার হল নগদ টাকা। এক সংস্থার কর্তার বেহালার বাড়ি থেকে নগদ এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অস্ত্র উদ্ধার হয়েছে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকেও।
বুধবার সকাল থেকেই কয়েকটি জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, কসবা, বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন পাপ্পু। অভিযোগগুলি খতিয়ে দেখতেই বুধবার সোনা পাপ্পুর বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এদিন সকাল সকাল বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে অভিযানে নামেন ইডির গোয়েন্দারা। সান এন্টারপ্রাইজের অফিসে তদন্তে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।সূত্রের খবর, নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত এই সংস্থা। যদিও এখনও অফিসের ভিতরে ঢুকতে পারেননি তদন্তাকারীরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ED আধিকারিকরা। সূত্রের খবর, কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সান এন্টারপ্রাইজের বিরুদ্ধে। সেই মামলায় আজ সংস্থার অফিসে অভিযানে নেমেছে ইডি।
advertisement
advertisement
প্রসঙ্গত গত আঠাশে মার্চও শহরে তল্লাশি অভিযানে নামেন ইডির গোয়েন্দাবাহিনী। জমি নিয়ে প্রজেক্ট করার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে এই অভিযান চালায় ইডি। তদন্ত সূত্রে জানা যায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় অন্তত ৭ থেকে ৮টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেই সময়। শহরের ব্যস্ত এলাকা জহরলাল নেহরু রোডে এক ব্যবসায়ীর সংস্থার অফিসেও হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানে সংস্থার আর্থিক লেনদেন, জমি সংক্রান্ত নথি এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। লম্বা সময় জুড়ে চলে ইডির অভিযান।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 9:16 PM IST










