Sealdah Train Service: স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় ট্রেন গণ্ডগোল, চরম ভোগান্তিতে যাত্রীরা
- Reported by:RUDRA NARAYAN ROY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sealdah Train Service: শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল। তার পিছনেও একাধিক ট্রেন আটকে পড়ে।
দমদমঃ শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এদিন ব্যস্ত সময়ে আচমকাই শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। আগরপাড়া, বেলঘরিয়া-সহ একাধিক স্টেশনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর বিবাদী বাগ লোকাল। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশনে কোনও ঘোষণা করা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে পড়েন এবং বিকল্প পথের খোঁজ করতে শুরু করেন।
জানা গিয়েছে, আগরপাড়া স্টেশনের ২-৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদহগামী ডাউন লাইনের ট্রেন চলাচল করে। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়ায় সেই লাইনে একের পর এক ট্রেন আটকে যায়। যদিও দু-নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল আংশিকভাবে চালু ছিল। কিন্তু সেখানে বাড়তি যাত্রীচাপ তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেক যাত্রী ভিড়ের কারণে ট্রেনে উঠতেই পারেননি।
advertisement
আরও পড়ুনঃ ফোনে কোনওভাবেই বুকিং হচ্ছে না, জেলার গ্যাস দোকানে ক্রমশ বাড়ছে ভিড়, ক্ষোভে ফুঁসছে উপভোক্তারা
শুধু ডাউন লাইনই নয়, আপ লাইনেও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল। তার পিছনেও একাধিক ট্রেন আটকে পড়ে। ব্যস্ত সময়ে শিয়ালদহ মেন শাখায় ডাউন লাইনের ট্রেনগুলিতে সাধারণত বেশি ভিড় থাকে। সেই সময় এই বিপর্যয়ের জেরে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। বিকল্প লাইনের ট্রেনে উঠতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং স্টেশন চত্বরে ভিড় বাড়তে থাকে। ঘটনার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পূর্ব রেলের তরফে কোনও কারণ জানানো হয়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তৃপক্ষ ফোন ধরেননি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফাইনালি বন্ধ হচ্ছে না দাদা বৌদির বিরিয়ানি, ফিরছে পুরনো সুবাস! বিকল্প কোন পথ বাছলেন মালিকপক্ষ?
তবে অনুমান সিগন্যালের গোলযোগের কারণেই এই সমস্যা হয়ে থাকতে পারে। এদিকে অফিস টাইমে হঠাৎ ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীদের একাংশ বিকল্প পরিবহণের সন্ধান করতে বাধ্য হচ্ছেন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রেন যাত্রীদের। এই পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 13, 2026 12:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sealdah Train Service: স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় ট্রেন গণ্ডগোল, চরম ভোগান্তিতে যাত্রীরা









