advertisement

WB Assembly Election 2026: কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতি, ভোটের আগেই নিয়ামতপুরে হাজির দুঁদে পুলিশ অবজার্ভার! বুথে বুথে আচমকা হানা

Last Updated:
WB Assembly Election 2026: এপ্রিল মাসের শুরু থেকেই ভোটের হাওয়া যেন আরও গরম হয়ে উঠেছে। আর সপ্তাহ তিনেক পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ফলে প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে। আর এর মধ্যেই নিয়ামতপুর এলাকায় বুথ পরিদর্শন পুলিশ অবজারভারের।
1/5
ভোট প্রস্তুতি তুঙ্গে। প্রথম দফার নির্বাচনের আগে হাতে আর মাত্র সপ্তাহ তিনেক। তার আগে প্রচারে ব্যাপক জোর দিয়েছেন প্রার্থীরা। তার মধ্যেই হাজির কমিশন নিয়োজিত পুলিশ অবজারভার।

2/5
নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভার বি এল মিনা মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে নিয়ামতপুর এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেন।

3/5
নিয়ামতপুর ধর্মশালা, লছিপুর ব্রহ্মচারী স্কুলসহ একাধিক বুথে তিনি পরিদর্শন করেন। সেই সময় নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির কুমার দে সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

4/5
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী ২৩ এপ্রিলের নির্বাচনের প্রস্তুতির জন্য প্রতিটি বুথের পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

5/5
আর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন পুলিশ অবজারভার। খতিয়ে দেখেছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, বুথের পরিকাঠামো। যাতে নির্বাচনের দিন কোনওরকম অশান্তি না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের কর্তারা দিনরাত এক করে কাজ করে চলেছেন।