Census 2027: দেশজুড়ে শুরু জনগণনা, কিন্তু বিজ্ঞপ্তির অভাবে বাংলায় থমকে প্রক্রিয়া, বাড়ছে অনিশ্চয়তা
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Census 2027: দেশজুড়ে শুরু ডিজিটাল জনগণনা ও সেল্ফ এনুমারেশন, কিন্তু প্রয়োজনীয় বিজ্ঞপ্তির অভাবে বাংলায় থমকে প্রক্রিয়া—কেন্দ্র–রাজ্য টানাপোড়েনে বাড়ছে জট, কবে শুরু হবে গণনা তা নিয়েই অনিশ্চয়তা।
নয়াদিল্লিঃ আজ থেকে দেশজুড়ে শুরু হল বহু প্রতীক্ষিত জনগণনার প্রথম পর্যায়। এই ধাপে মূলত বাড়ি গণনার কাজ শুরু হয়েছে, যেখানে প্রতিটি পরিবারের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে। তবে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এই প্রক্রিয়া শুরু হল না পশ্চিমবঙ্গে। প্রয়োজনীয় বিজ্ঞপ্তি এখনও জারি না হওয়ায় বাংলায় আপাতত স্থগিতই রইল জনগণনার কাজ।
এবারের জনগণনায় প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিয়েছে আদমশুমারি কমিশন। প্রথমবার চালু হয়েছে ‘সেল্ফ এনুমারেশন’ পদ্ধতি, যার মাধ্যমে নাগরিকরা নিজেরাই অনলাইনে নিজেদের বাড়ির তথ্য নথিভুক্ত করতে পারবেন। ফলে গণনার প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মন্দির থেকে ফেরার পথে কিনেছিলেন একটি টিকিট! পরদিন সকালে দেখলেন….১০ কোটি টাকার মালিক তিনি!
কিন্তু এই ডিজিটাল ব্যবস্থাকে ঘিরেই স্পষ্ট হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন। জনগণনা কমিশনের দাবি, পশ্চিমবঙ্গ সরকার এখনও প্রয়োজনীয় প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেনি। এর জেরেই আজ থেকে রাজ্যে শুরু করা সম্ভব হয়নি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, জনগণনার তথ্যের ওপর নির্ভর করেই বিভিন্ন সরকারি পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও নীতিনির্ধারণ করা হয়। ফলে এই প্রক্রিয়ায় দেরি হলে তার প্রভাব পড়তে পারে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনাতেও। উল্লেখ্য, জনগণনার প্রথম ধাপ, অর্থাৎ বাড়ি গণনা পর্ব শেষ করার লক্ষ্য রাখা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। তবে বাংলায় কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 11:41 AM IST










