advertisement

‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই

Last Updated:

Rahul Banerjee Last Movie: রাহুলের শেষ অভিনীত ও ডাবিং করা ছবি হল 'আইসিইউ'। পরিচালনায় সৌভিক দে। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং। কিন্তু তখন কি জানা ছিল এটাই রাহুলের শেষ ছবি? অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত পরিচালক।

Rapid Read
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ‘আইসিইউ’
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ‘আইসিইউ’
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ‘আইসিইউ’ ৷ যার ডাবিংয়ের কাজটাও সবে শেষ হয়েছিল ৷ এই ছবির মাধ্যমেই শেষবারের মতো দর্শকরা বড় পর্দায় দেখতে পাবেন তাঁর অভিনয়। ‘আইসিইউ’ একটি সময়োপযোগী গল্পভিত্তিক ছবি, যেখানে তিন যুবক তাদের বাড়িওয়ালার হাত থেকে বাঁচতে একটি প্র্যাঙ্ক করে। ওই তিনজন ছেলে তাদের বাড়িওয়ালার হাত থেকে বাঁচতে একটি প্র্যাঙ্ক করে এবং সেই ঘটনাটি ভাইরাল খ্যাতিতে রূপ নেয়। তারা নিজেদের অতিপ্রাকৃত বিষয়ক ইনফ্লুয়েন্সার হিসেবে নতুনভাবে গড়ে তোলে ৷ কিন্তু সেই মিথ্যা শেষ পর্যন্ত তাদের জীবন, কেরিয়ার এবং বিবেককে গ্রাস করার হুমকি দেয়।
advertisement
আইসিইউ ছবির পরিচালক সৌভিক দে ৷ প্রয়োজন ডা.মনোরঞ্জন জানা এবং গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভিষেক ভট্টাচার্য ৷ ছবিটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক আবেগঘন মুহূর্ত। ডাবিংয়ের সময়ে রাহুল নিজেই হেসে বলেছিলেন, ‘‘এটা হয়তো আমার শেষ ছবি…’— তখন কথাটি নিছক রসিকতা হলেও সেটাই যে শেষপর্যন্ত সত্যি হয়ে যাবে, কে জানত ৷ পরিচালকের কথায়, ‘‘তখন আমরা কেউই কথাটার গভীরতা বুঝতে পারিনি… আজ সেই কথাটাই বারবার কানে বাজছে।’’
advertisement
পরিচালক সৌভিক দে-র কথায়, ‘‘একেবারেই অপ্রত্যাশিতভাবে আমরা হারালাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বাস করা কঠিন… খুবই কঠিন। কিছুদিন আগেও একসঙ্গে কাজ করেছি, গল্প করেছি, হাসি-ঠাট্টা করেছি—আর আজ তিনি নেই। এই হঠাৎ চলে যাওয়াটা যেন মেনে নেওয়া যায় না। রাহুল দা শুধু একজন অসাধারণ অভিনেতা ছিলেন না, একজন দারুণ মানুষও ছিলেন। সেটে তাঁর উপস্থিতি সবসময় একটা আলাদা এনার্জি নিয়ে আসত। ওঁর নিষ্ঠা, অভিনয়ের গভীরতা—আমার এই ছবির প্রতিটা ফ্রেমে থেকে যাবে।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘ব্যক্তিগতভাবে আমি একজন সহযোদ্ধা, একজন পথপ্রদর্শককে হারালাম। ওনার আত্মার শান্তি কামনা করি। আপনি আমাদের মাঝে না থাকলেও, আপনার কাজ আর স্মৃতি চিরকাল বেঁচে থাকবে। সবচেয়ে কষ্টের জায়গাটা হল—এই ছবিটা নিয়ে ওনার একটা আলাদা ভালবাসা ছিল।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement