advertisement

নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!

Last Updated:

SIR Case Supreme Court: এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ! ‘মনোনয়নের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা সম্ভব’ বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কমিশন। ‘সময়সীমার আগে পর্যন্ত আবেদন করলে নাম তোলা যাবে’, তার পর আর নয় বলে পর্যবেক্ষণ বিচারপতি বাগচির। আর কী কী হল আজকের শুনানিতে?

এসআইআর মামলায় বড় আপডেট!
এসআইআর মামলায় বড় আপডেট!
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আজ ফের বাংলার এসআইআর মামলা। কমিশন— নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা সম্ভব। সেই প্রভিশন রয়েছে। এদিন আদালতে বিচারপতি বাগচী বলেন, “কাট অফ ডেটের আগে যাঁরা আবেদন করেছেন তাঁরা নাম তুলতে আবেদন করতে পারবেন। তার পরে নয়।” এই প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, “নমিনেশনের শেষ দিন পর্যন্ত সেটা করা যাবে।”
মামলায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দিস্তা দিস্তা ফর্ম ৬ জমা পড়ে রয়েছে সিইও অফিসে। আমাদের কাছে ভিডিও আছে।” আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, “এত নথি যাচাই করা সম্ভব কীভাবে?” যার উত্তরে কমিশন জানায়, “আমরা শুধু এটুকুই বলতে চাই নাম তুলতে ফর্ম জমা করা অধিকার।” প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “একজন ব‍্যক্তি ৩০ হাজার ফর্ম-৬ জমা করছেন?” এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এরকম হতে পারে। আপনাদের আপত্তি থাকলে সেটা জানান সেখানে।”
advertisement
SIR শুনানির পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তালিকার বাইরেও বৈধ ভোটারকেও সুযোগ! SIR শুনানিতে বিচারপতি বাগচির পর্যবেক্ষণ ছিল, “আমরা দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি’ , ‘বৈধ ভোটার যদি তালিকায় স্থান না পান’, বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন, সেটা তো তাঁদের অধিকারকে খর্ব করা”!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement