advertisement

Vaibhav Sooryavanshi: সিএসকের বিরুদ্ধে কী খেয়ে মাঠে নেমে ব্যাটিং তাণ্ডব করেছিলেন বৈভব? চমকে দেওয়া উত্তর সূর্যবংশীর! ভাইরাল ভিডিও

Last Updated:

Vaibhav Sooryavanshi: চেন্নাইয়ের দলে আন্তর্জাতিক মানের বোলার থাকলেও, সূর্যবংশী তাঁদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন। বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন।

বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী
গত আইপিএল ছিল ট্রেলার। পুরো শো ২০২৬-এ। হয়ে গিয়েছে তার শুরুও। মাত্র পনেরো বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের মঞ্চে আবারও অসাধারণ ব্যাটিং করে তিনি সবার নজর কাড়লেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র পনেরো বলে অর্ধশতরান পূর্ণ করেন বৈভব, যা দর্শকদের বিস্মিত করে।
রাজস্থান রয়্যালস দল চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করেছে। চেন্নাইয়ের দলে আন্তর্জাতিক মানের বোলার থাকলেও, সূর্যবংশী তাঁদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন। বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের গতি পুরোপুরি বদলে দেয় এবং দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেয়।
বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংসের ফলে চেন্নাই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। সূর্যবংশীর সাহসী ব্যাটিং এবং আত্মবিশ্বাস প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। তাঁর পারফরম্যান্স দেখিয়ে দেয়, বয়স কোনো বাধা নয়, প্রতিভা থাকলে বড় মঞ্চেও নিজের ছাপ রাখা যায়। বৈভবের ব্যাটিংয়ের সৌজন্যেই ১২৯ রানের টার্গেট রাজস্থান মাত্র ১২.১ পূরণ করে ফেলে।
advertisement
advertisement
advertisement
ম্যাচের পরেও এক মজার মুহূর্ত দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায় রাজস্থানের বৈভবের সতীর্থ তাঁকে জিজ্ঞেস করেন তাঁর এই ব্যাটিংয়ের রহস্য কি? মজার উত্তর দেন কিশোর তারকা। হেসে সূর্যবংশী তাঁর সাফল্যের মজার ‘রহস্য’ও জানান। তিনি বলেন, “আজ ম্যাচে যাওয়ার আগে রাজভোগ মিষ্টি খেয়েছিলাম।” তাঁর এই সরল মন্তব্য ভক্তদের মন জয় করে নেয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর এই সহজ স্বভাবও তাঁকে আরও জনপ্রিয় করে তুলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Sooryavanshi: সিএসকের বিরুদ্ধে কী খেয়ে মাঠে নেমে ব্যাটিং তাণ্ডব করেছিলেন বৈভব? চমকে দেওয়া উত্তর সূর্যবংশীর! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement