advertisement

Assembly Election 2026: ভোটের ময়দানে শাসকদল অতীত! ঘাসফুল ছেড়ে জেলা পরিষদের সদস্যের কংগ্রেসে যোগদান এই জেলায়

Last Updated:
Assembly Election 2026: বাংলার নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মাঝে মুর্শিদাবাদে বড়সড় দলবদল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান ও শতাধিক কর্মীর কংগ্রেসে যোগদান নির্বাচনের আগে বড় প্রভাব ফেলতে পারে। এই ঘটনাকে ঘিরে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে, যা বাংলার ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।
1/6
*বাংলার নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বৃদ্ধি হচ্ছে রাজনৈতিক তাপ উত্তাপ। ভোটের বাংলায় মুর্শিদাবাদে বড়সড় দলবদল। একসময়ে নিজেদের গড়ে শক্তি বাড়াল কংগ্রেস। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদ সদস্য। এছাড়া পঞ্চায়েত প্রধান-সহ শতাধিক তৃণমূল কর্মী ভোটগ্রহণের প্রাক্কালে হাত শিবিরের হাত ধরলেন।

2/6
*রানিনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলবদলকারী তৃণমূল নেতারা। এই যোগদান কর্মসূচির পরই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে খেদিয়ে বিদেয় করবেন বলে হুঙ্কার দেন।

3/6
*তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল পরিচালিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলশাদ হোসেন সহ-১৪ সদস্য। এছাড়াও কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল ও শতাধিক তৃণমূল কর্মী।

4/6
*বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই অধীর চৌধুরীর হাত ধরে পদ্মশিবির ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তৃণমূলের নেতা-কর্মীরা।

5/6
*বহরমপুর-সহ মুর্শিদাবাদ জেলাতে নিজের গড় ফিরে পেতে মরিয়া কংগ্রেস শিবির। জেলার তিনটি আসন ছেড়ে সমস্ত আসনেই প্রার্থী দিয়েছে জাতীয় কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার মাটি ফিরে পেতেই বিভিন্ন জায়গায় কংগ্রেস দলে পুনরায় ঘরে ফিরছেন নেতা-নেতৃত্ব।

6/6
*অধীর বলেন, “বহরমপুরকে পাল্টাব। মুর্শিদাবাদকে পাল্টাব। তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে খেদিয়ে তাড়াব আমরা। এতটুকুও ভয় পাবেন না। কংগ্রেসকে ভাঙিয়ে তৃণমূল এখানে শক্তিশালী হয়েছে। সেই তাঁরা যখন ফিরে আসছেন, তখন এখানে কংগ্রেস শক্তিশালী হবে। আগামীদিনে আমাদের প্রার্থীদের জেতান।”