ফিক্সড ডিপোজিটে কেন টাকা রাখা লাভজনক? জেনে নিন ৬টি কারণ
- Reported by:BENGALI NEWS18
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
How Profitable Is Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে কিভাবে নিরাপদ এবং লাভজনক হয়? এখানে ৬টি গুরুত্বপূর্ণ কারণ বিস্তারিত ব্যাখ্যা করা হলো।
আজকাল নতুন বিনিয়োগের একাধিক বিকল্প, দ্রুত পরিবর্তনশীল প্রবণতা এবং ক্রমাগত বদলে যেতে থাকা পরিস্থিতির প্রভাবের জেরে মার্কেটে প্রচলিত বিনিয়োগের পথগুলি প্রায়শই উপেক্ষিত হয়। এমনই একটি জনপ্রিয় বিকল্প হল- ফিক্সড ডিপোজিট বা এফডি। তুলনামূলক ভাবে কম পোস্ট-ট্যাক্স রিটার্নের কারণে সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে ফিক্সড ডিপোজিট (এফডি) জনপ্রিয়তা হারালেও, চলমান মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল-ইরান সংঘাতের মধ্যে শেয়ার বাজারের সাম্প্রতিক পতন ফিক্সড-ইনকাম বিনিয়োগের গুরুত্বকে আবারও তুলে ধরেছে।
advertisement
স্টেবল মানি-র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সৌরভ জৈন বলেন যে, একটি স্থিতিশীল এবং ভাল বৈচিত্র্যে ভরা পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা এফডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এর ধারাবাহিকতা এবং পূর্বাভাসযোগ্যতা এটিকে এমন এক সময়ে বিশেষ ভাবে মূল্যবান করে তুলেছে, যখন সুদের হারের ওঠানামা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নিয়মতান্ত্রিক সঞ্চয়ের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
advertisement
আধুনিক বিনিয়োগকারীদের কাছে ফিক্সড ডিপোজিট কেন এখনও তার গুরুত্ব ধরে রেখেছে, তার ৬টি কারণ তুলে ধরেছেন সৌরভ জৈন:১. স্থিতিশীলতা কিন্তু পোর্টফোলিওতে আনে ভারসাম্য যদিও ইক্যুইটি, মিউচুয়াল ফান্ড এবং উচ্চ-বিকাশের সম্পদ ভাল রিটার্ন দিতে পারে। তবে এগুলির সঙ্গে অস্থিরতাও থাকে। ফিক্সড ডিপোজিট একটি পোর্টফোলিওর স্থিতিশীল ভিত্তি হিসেবে কাজ করে, যা বাজারের অবস্থা নির্বিশেষে নিশ্চিত রিটার্ন প্রদান করে। যেসব বিনিয়োগকারী একটি রিস্ক-ব্যালেন্সড স্ট্র্যাটেজি তৈরি করতে চান, তাঁদের জন্য এফডি অন্যান্য আরও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিকাশের ভিত্তি প্রদান করে।২. স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির আকর্ষণীয় সুদের হারএফডি-র সুদের হার ক্রমশ প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে, বিশেষ করে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির মধ্যে। অনেকেই ৭.৫ শতাংশের বেশি সুদের হার অফার করে, যা বিনিয়োগকারীদের অতিরিক্ত ঝুঁকি না নিয়েই বেশি আয় করার সুযোগ দেয়। ডিজিটাল এফডি প্ল্যাটফর্মগুলি তুলনা, বুকিং এবং ম্যানেজমেন্টকেও সহজ করে তোলে। যার ফলে বিনিয়োগকারীরা সহজেই আরও ভাল মুনাফা অর্জন করতে পারেন।
advertisement
৩. স্বল্পমেয়াদি লক্ষ্য এবং জরুরি তহবিল পরিকল্পনার জন্য আদর্শস্বল্পমেয়াদি প্রয়োজনে শুধু সুরক্ষাই নয়, দ্রুত টাকা পাওয়ার সুবিধাও প্রয়োজন। আজকাল ফিক্সড ডিপোজিট আর মেয়াদপূর্তি পর্যন্ত আটকে থাকে না। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি ইনস্ট্যান্ট টাকা তোলার সুবিধা রয়েছে, এমন এফডি-র সুবিধা প্রদান করে, যেখানে গ্রাহকের প্রয়োজনের সময় এক ঘণ্টার মধ্যেই টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে। এই কারণে এগুলি জরুরি তহবিল এবং স্বল্পমেয়াদি লক্ষ্যের জন্য বিশেষ ভাবে শক্তিশালী। তা সে অপ্রত্যাশিত চিকিৎসা খরচ, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা, বা নিকট ভবিষ্যতের কোনও পারিবারিক খরচই হোক না কেন, গ্রাহকরা এফডি-র স্থিতিশীলতার সঙ্গে নিয়ার-ইমিডিয়েট লিক্যুইডিটিও পেয়ে যান। সেভিংস অ্যাকাউন্টে অতিরিক্ত অর্থ শুধু শুধু ফেলে রাখার পরিবর্তে গ্রাহকরা উচ্চতর রিটার্ন অর্জন করতে পারেন এবং একই সঙ্গে এই আত্মবিশ্বাসও রাখতে পারেন যে, তাঁর টাকা দ্রুত পাওয়া যাবে। নিরাপত্তা বা নমনীয়তার সঙ্গে আপোস না করে প্রস্তুত থাকার জন্য এটি একটি বাস্তবসম্মত উপায়।
advertisement
এফডি ল্যাডারিং ইন্টারেস্ট রেট সাইকেল পরিচালনা করতে সহায়কসুদের হার ওঠানামা করে। আর বাজারের গতিবিধি বোঝা কখনওই সহজ নয়। ল্যাডারিং-এর অর্থ হল- একাধিক মেয়াদে বিনিয়োগকে ভাগ করে দেওয়া। এটি নিশ্চিত করে যে, গ্রাহক নিয়মিত তারল্য বজায় রেখে ভবিষ্যতের সুদের হার বৃদ্ধি থেকে লাভবান হবেন। এটি একটি সহজ অথচ কার্যকর কৌশল, যা আধুনিক বিনিয়োগকারীরা সময়ের সঙ্গে সঙ্গে রিটার্ন সর্বাধিক করার পাশাপাশি নমনীয় থাকতে ব্যবহার করেন।
advertisement
রক্ষণশীল এবং প্রথম বারের বিনিয়োগকারীদের জন্য একটি বুদ্ধিদীপ্ত বিকল্পনতুন বা ঝুঁকি-বিমুখ বিনিয়োগকারীদের জন্য, সুসংগঠিত আর্থিক পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ফিক্সড ডিপোজিট সবচেয়ে সহজ। এতে বাজারের গতিবিধি অনুসরণ করার প্রয়োজন নেই। কোনও গোপন জটিলতা নেই এবং ক্রমাগত পর্যবেক্ষণেরও দরকার পড়ে না। বিনিয়োগকারীরা ঠিক জানেন যে, তারা কখন এবং কত আয় করবেন, যা তাদের মানসিক শান্তি দেয় এবং সঞ্চয়ের জন্য একটি সুশৃঙ্খল পথ তৈরি করে।
advertisement
এফডি-ব্যাকড ক্রেডিট কার্ড: টাকা আয় করার সঙ্গে সঙ্গে ক্রেডিট তৈরিগ্রাহকরা যাতে ফিক্সড ডিপোজিটকে কোল্যাটেরাল হিসেবে ব্যবহার করে ক্রেডিট কার্ড পান, তাতে সাহায্য করে এফডি-ব্যাকড ক্রেডিট কার্ড। যার জন্য কোনও আয়ের প্রমাণপত্র বা পূর্ববর্তী ক্রেডিট ইতিহাসের প্রয়োজন হয় না। এই কারণে যাঁরা প্রথমবার উপার্জন করছেন, ছাত্রছাত্রী, বা যাঁরা নিজেদের ক্রেডিট প্রোফাইল শক্তিশালী করতে চান, তাঁদের জন্য এই কার্ডগুলি বিশেষ ভাবে উপযোগী। জৈন বলেছেন, এগুলি শক্তিশালী কারণ:● নিয়মিত কার্ড ব্যবহার করে এবং সময়মতো বিল পরিশোধ করে এগুলি গ্রাহকের ক্রেডিট স্কোর তৈরি করে।● এফডি বিনিয়োগ করা থাকা অবস্থাতেই তার উপর সুদ অর্জন করেন গ্রাহকরা।● নির্ধারিত সময়ের আগে ফিক্সড ডিপোজিট না ভেঙেই প্রয়োজনে নগদ অর্থ পাওয়ার সুযোগ থাকে।● লাইফস্টাইল সুবিধা: এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার, লেনদেনের উপর ক্যাশব্যাক এবং আরও অনেক কিছু সুযোগসুবিধা পাওয়া যায়।
advertisement
জৈন আরও বলেন যে, “এখানে গ্রাহকের জমা করা অর্থ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এবং তিনি এফডি-র মূল্যের সাধারণত ৭৫% থেকে ৯০% পর্যন্ত একটি ক্রেডিট লাইন ব্যবহারের সুযোগ পান। এটি গ্রাহকের মূলধনকে সুরক্ষিত ও উৎপাদনশীল রাখার পাশাপাশি আর্থিক বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার একটি সুশৃঙ্খল উপায়। যা একেবারেই প্রচলিত সুরক্ষিত ঋণ ব্যবস্থার মতো নয়।”যে বাজারে আর্থিক পণ্যগুলি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, সেখানেও ফিক্সড ডিপোজিট সঞ্চয়ের অন্যতম নির্ভরযোগ্য ও কার্যকর উপায় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। সব ক্ষেত্রেই আজও এফডি স্থিতিশীল বিকাশের একটি সহজ ও নিরাপদ পথ প্রদর্শন করে।








