Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মুর্শিদাবাদের বরঞায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যা। সেখান থেকে কপ্টারে নবগ্রামের উদ্দেশে রওনা দেন তৃণমূলনেত্রী। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে কপ্টার ফের বরঞাতেই ফিরে আসে। শেষমেশ সড়কপথে নবগ্রাম রওনা দেন মমতা
মুর্শিদাবাদ: বড়ঞায় জনসভা শেষে বৃষ্টিতে বিপত্তি, হেলিকপ্টার ফিরে এল! সড়কপথে নবগ্রামে গেলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের বড়ঞায় সভা করার পর কপ্টারে ওই জেলারই নবগ্রামে যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রবল ঝড়বৃষ্টির কারণে কপ্টার নবগ্রামের সভাস্থলে অবতরণ করতে পারেনি। কপ্টারের পাইলট ঝুঁকি না-নিয়ে কপ্টারটিকে বড়ঞাতেই ফিরিয়ে আনেন। বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদ জেলার বড়ঞার ডাকবাংলা মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। একই দিনে নবগ্রামের পলসণ্ডা ভোলাডাঙ্গা ময়দানেও তাঁর কর্মসূচি থাকায় জেলার দুই প্রান্তেই রাজনৈতিক উত্তেজনা চোখে পড়ে।
সকাল থেকেই দুই সভাস্থল ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা । দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে মুখর হয়ে ওঠে সভামঞ্চ চত্বর। বড়ঞার সভা থেকে তৃণমূলনেত্রী কর্মীদের উদ্দেশ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
advertisement
advertisement
সভা শেষে নবগ্রামের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেন তৃণমূলনেত্রী। কিন্তু হঠাৎ আবহাওয়ার অবনতি এবং বৃষ্টির কারণে মাঝপথ থেকেই হেলিকপ্টারটি বড়ঞা হেলিপ্যাড মাঠে ফিরে আসে। প্রশাসনের তরফে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী সড়কপথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবং নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন। আকস্মিক এই আবহাওয়াজনিত বিঘ্ন সত্ত্বেও দুই সভাতেই কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
advertisement
Koushik Adhikary
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Apr 01, 2026 3:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর










