Akhilesh Yadav Supports Mamata Banerjee: 'দিদি আছেন, দিদিই থাকবেন! বাংলায় গায়েব হয়ে যাবে বিজেপি', দাবি অখিলেশের
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সমাজমাধ্যমে পোস্ট করে ফর্ম ৬ নিয়ে তৃণমূলের তোলা অভিযোগকেই সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব৷
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, মমতাই থাকবেন। বিজেপির হার নিশ্চিত। এমনই দাবি করে তৃণমূলকে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
ফর্ম ৬ ব্যবহার করে অন্য রাজ্যের ভোটারদের নাম এরাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজেদের অভিযোগের সমর্থনে ভিডিও প্রকাশ করেছে তারা। এই ইস্যুতে গতকালই মুক্ষ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
भाजपा बंगाल में चाहे कितने घपले कर ले पर वो वहाँ पक्का हारेगी। ममता दीदी की लोकप्रियता और जनसेवा के आगे भाजपाई सिर्फ़ बुरी हार से बचने का ही प्रबंध कर सकते हैं, और कुछ नहीं।
बंगाल का जादू भाजपा को गायब कर देगा।
दीदी हैं, दीदी रहेंगी! pic.twitter.com/HaoQbcFGHz
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 1, 2026
advertisement
advertisement
এদিন একই ধরনের একটি ভিডিও সমাজমধ্যমে দিয়ে ফরম ৬ নিয়ে তৃণমূলের তোলা অভিযোগকেই সমর্থন জানিয়েছেন অখিলেশ। একই সঙ্গে তিনি লিখেছেন, ‘বিজেপি যত অসৎ উপায়ে চেষ্টা করুক না কেন, বাংলায় তাদের হার নিশ্চিত। মমতা দিদির জনপ্রিয়তা এবং জন সেবার বিরুদ্ধে বিশ্রী পরাজয় থেকে বাঁচতে বিজেপি শুধু এই ধরনের চেষ্টায় করতে পারে, আর কিছু নয়। বাংলার জাদুতে বিজেপি গায়েব হয়ে যাবে। দিদি আছেন, দিদিই থাকবেন।’
advertisement
প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছিলেন অখিলেশ। আবার উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে লখনউ গিয়ে প্রচার করেছেন মমতাও। বিরোধী জোটের যে নেতাদের সঙ্গে মমতার বরাবর সুসম্পর্ক রয়েছে, অখিলেশ তাঁদের মধ্যে অন্যতম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 4:47 PM IST










