advertisement

Congress Assembly Election 2026: কংগ্রেসের গড় ফিরে পেতে মরিয়া! ডাক্তার থেকে রাজনৈতিক ময়দানে এই প্রার্থী

Last Updated:

Congress Assembly Election 2026: সকলের কাছে চোখের ডাক্তার হিসেবে পরিচিত। কথা কম বলেন, সব সময় হাঁসি মুখেই চলা ফেরা করতে ভালবাসেন। আর ডাক্তার থেকে আজকে রাজনৈতিক ময়দানে হাজির। এবার বিধানসভা নির্বাচনে কান্দিতে লড়াই করছেন কংগ্রেসের প্রতিকে ডাক্তার শামীম রাণা। 

+
ভোটের

ভোটের প্রচারে কংগ্রেস প্রার্থী ডাক্তার শামীম রাণা 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: তিনি পেশায় চিকিৎসক। সকলের কাছে চোখের ডাক্তার হিসেবে পরিচিত। কথা কম বলেন, সব সময় হাঁসি মুখেই চলা ফেরা করতে ভালবাসেন। আর ডাক্তার থেকে আজকে রাজনৈতিক ময়দানে হাজির। এবার বিধানসভা নির্বাচনে কান্দিতে লড়াই করছেন কংগ্রেসের প্রতিকে ডাক্তার শামীম রাণা।
কংগ্রেসের গড় ফিরে পেতে মরিয়া এবার হাত শিবির। পেশায় চোখের চিকিৎসক আর তিনি এবার রাজনীতির ময়দানে আসলেন। এবছর প্রথম তাকে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস শিবির ।একটা সময় কান্দি ছিল কংগ্রেসের গড়। আর সেই গড় পুনরুদ্ধার করতে মাঠে নামলেন ডাক্তার শামীম রাণা। ভোটের বৈতরণী অতিক্রম করতে গোকর্ণ বাসস্ট্যান্ড এলাকায় কংগ্রেস হাত চিহ্ন হাতে ভোটের নির্বাচনী প্রচার করলেন কান্দি বিধানসভার কংগ্রেসের প্রার্থী ডাঃ শামিম রাণা ।তার উপরেই আস্থা রাখে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে ঝড় তুলতে দেখা যায় ।দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রার্থনা করেন ডাঃ শামিম রাণা ।
advertisement
advertisement
একটা সময় কান্দিতে কংগ্রেসের বিধায়ক ছিলেন প্রয়াত রাজাবাবু অতিশ চন্দ্র সিংহ। ১৯৭১, ১৯৭২, ১৯৭৭, ১৯৮২, ১৯৯১ ও ২০০১ সালে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন অতিশ বাবু। ২০০৬ সালে অতিশ চন্দ্র সিংহের বিরুদ্ধে অপূর্ব সরকার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে অতিশ চন্দ্র সিংহ কে পরাজিত করেন। বিধায়ক হন অপূর্ব সরকার। পরবর্তীতে অতিশ চন্দ্র সিংহ দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করেন। ২০১০ সালে তার প্রয়াণ ঘটে অতিশ চন্দ্র সিংহের। কিন্তু ২০১১, ২০১৬ সালে কংগ্রেসের দলীয় প্রতিকে কান্দি বিধানসভাতে জয়ী হন অপূর্ব সরকার।২০২১ অপূর্ব সরকার তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হন। তবে এবছর ডাক্তার শামিম রাণা কে প্রার্থী করে চমক দিয়েছে কংগ্রেস দল। যদিও শামিম রাণা জানিয়েছেন, আমাকে প্রার্থী করছে। আমি চেষ্টা করব দল যা নির্দেশ দেবে তাই কাজ করব। মানুষের কাছে যাচ্ছি ভোট প্রার্থনা করছি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Congress Assembly Election 2026: কংগ্রেসের গড় ফিরে পেতে মরিয়া! ডাক্তার থেকে রাজনৈতিক ময়দানে এই প্রার্থী
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement