advertisement

India's Condom Industry: যুদ্ধে 'পুড়ছে' কন্ডোমও! কাঁচামালের সংকটে চাপে ৮,০০০ কোটি টাকার বাজার! যৌনতাও এবার নতুন বিপদে?

Last Updated:

India's Condom Industry: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে পেট্রোকেমিক্যাল সংকটে চাপে ভারতের কন্ডোম শিল্প, বাড়ছে কাঁচামালের দাম। তার ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দাম বাড়লে ব্যবহার কমার আশঙ্কায় বাড়ছে সামাজিক উদ্বেগ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লিঃ মার্কিন যুক্তরাষ্ট্র–ইজরায়েল–ইরান সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের কন্ডোম শিল্পে। প্রায় ৮,০০০ কোটি টাকার এই শিল্প এখন কাঁচামালের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির চাপে পড়েছে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল সরবরাহে ব্যাঘাত ঘটায় উৎপাদন প্রক্রিয়ায় বড়সড় প্রভাব পড়ছে।
কন্ডোম তৈরির ক্ষেত্রে প্রধানত দুটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহৃত হয়—সিলিকন অয়েল (লুব্রিকেন্ট হিসেবে) এবং অ্যামোনিয়া (ল্যাটেক্স স্থিতিশীল রাখতে)। বর্তমানে সিলিকন অয়েলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি অ্যামোনিয়ার দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে পিভিসি ও অ্যালুমিনিয়াম ফয়েলের মতো প্যাকেজিং উপকরণের দামও বেড়েছে।
advertisement
আরও পড়ুনঃ ভোটার তালিকা থেকে শতাধিক নাম বাদ, ভগবানগোলায় বিক্ষোভে উত্তেজনা—ভোট বয়কটের হুঁশিয়ারি
এই পরিস্থিতিতে চাপে পড়েছে দেশের বড় বড় সংস্থাগুলি। রাষ্ট্রায়ত্ত HL L Lifecare, Mankind Pharma এবং Cupid-এর মতো সংস্থাগুলিও সরবরাহ সংকট ও খরচ বৃদ্ধির সমস্যার সম্মুখীন হচ্ছে। শিল্প সূত্রে জানা গিয়েছে, কাঁচামালের অভাব ও দামের অস্থিরতার কারণে উৎপাদন ও সরবরাহ—দু’দিকেই সমস্যা তৈরি হয়েছে।
advertisement
advertisement
সরকারি স্তরেও পেট্রোকেমিক্যাল সম্পদের বণ্টনে অগ্রাধিকার বদলানোর ইঙ্গিত মিলেছে। গুরুত্বপূর্ণ খাতে সরবরাহ বাড়াতে অন্যান্য শিল্পে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত কাঁচামাল কমিয়ে দেওয়া হতে পারে, যার ফলে কন্ডোম শিল্পে সংকট আরও গভীর হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সংকট শুধুমাত্র শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সামাজিক প্রভাবও পড়তে পারে। ভারতে কন্ডোম বাজার মূলত কম দামে বেশি বিক্রির উপর নির্ভরশীল। ফলে দাম বাড়লে ব্যবহার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India's Condom Industry: যুদ্ধে 'পুড়ছে' কন্ডোমও! কাঁচামালের সংকটে চাপে ৮,০০০ কোটি টাকার বাজার! যৌনতাও এবার নতুন বিপদে?
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement