JEE Main 2026 Session 2 Admit Card: জেইই মেইন ২০২৬ সেশন ২ বৃহস্পতিবার থেকে শুরু, পরীক্ষার্থীদের জন্য এনটিএ-র গুরুত্বপূর্ণ নির্দেশিকা! অ্যাডমিট কার্ড পাবেন কীভাবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
JEE Main 2026 Session 2 Admit Card: এনটিএ-এর তরফে জানানো হয়েছে, এই অ্যাডমিট কার্ড শুধুমাত্র ২ ও ৪ এপ্রিল পরীক্ষার জন্য। ৫ থেকে ৮ এপ্রিল পরীক্ষার অ্যাডমিট কার্ড এখনও প্রকাশ করা হয়নি।
কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জেইই মেইন ২০২৬ সেশন ২ পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইতিমধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা বাধ্যতামূলক, কারণ এটি ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এপ্রিল মাসের বিভিন্ন দিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.ই/বি.টেক (পেপার ১) পরীক্ষা হবে ২, ৪, ৫, ৬ এবং ৮ এপ্রিল। অন্যদিকে, বি.আর্ক (পেপার ২এ), বি.প্ল্যানিং (পেপার ২বি) এবং উভয় পেপারের যৌথ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল। পরীক্ষার্থীদের নিজেদের অ্যাডমিট কার্ডে নির্দিষ্ট তারিখ ও শিফট ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি, এসআইআর ইস্যুতে আরও ঝাঁঝ বাড়াল তৃণমূল
প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে।
advertisement
সকাল শিফটের জন্য:
রিপোর্টিং টাইম: সকাল ৭টা
নির্দেশনা: সকাল ৮:৩০ – ৮:৫০
লগইন: সকাল ৮:৫০
পরীক্ষা: সকাল ৯টা – দুপুর ১২টা
বিকেল শিফটের জন্য:
রিপোর্টিং টাইম: দুপুর ১টা
advertisement
নির্দেশনা: দুপুর ২:৩০ – ২:৫০
লগইন: দুপুর ২:৫০
পরীক্ষা: বিকেল ৩টা – ৬টা
পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে– অ্যাডমিট কার্ড, সরকার স্বীকৃত পরিচয়পত্র (আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স) এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি। এনটিএ থেকে ইমেল পেয়ে থাকলে ফটো ভেরিফিকেশন সার্টিফিকেটও সঙ্গে রাখতে হবে।
advertisement
আরও পড়ুন: ‘বিপুল সংখ্যক ফর্ম ৬ জমা পড়ছে’, বাইরে থেকে ভোটার আনার অভিযোগ অভিষেকের! CEO অফিসের বাইরে বিরাট বিক্ষোভ
এছাড়াও, অ্যাডমিট কার্ডের প্রথম পাতায় থাকা সেলফ-ডিক্লারেশন ফর্ম পূরণ করে তাতে ছবি লাগানো ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। তবে সই করতে হবে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ইনভিজিলেটরের সামনে। যারা আধার ছাড়া অন্য পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য আলাদা নন-আধার ডিক্লারেশন ফর্ম পূরণ করা বাধ্যতামূলক।
advertisement
এনটিএ পরীক্ষার্থীদের সমস্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত রিপোর্টিং টাইমের অন্তত এক ঘণ্টা আগে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা– সঠিক প্রস্তুতি ও নিয়ম মেনে চললেই সাফল্য আসবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 2:40 PM IST










