advertisement

'নাম বাদ যাওয়ার হার অত‍্যন্ত বেশি, এরা সবাই ম‍্যাপড ভোটার...' সুপ্রিম কোর্টে কল্যাণদের সওয়াল, কী বললেন প্রধান বিচারপতি?

Last Updated:

Supreme Court On SIR Case: সুপ্রিম কোর্টে এসআইআর মামলা ঘিরে তুমুল আইনি তরজা। 'নাম যুক্ত হওয়ার হার ৫৫%, বাদের হার ৪৫%', সুপ্রিম কোর্টে কল্যাণদের সওয়াল! উত্তরে যা বললেন সিজেআই সূর্য কান্ত।

সুপ্রিম কোর্টে এসআইআর তরজা
সুপ্রিম কোর্টে এসআইআর তরজা
নয়াদিল্লি: ভোট আবহে আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলা। ফর্ম 6 নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সেই প্রসঙ্গে সরাসরি অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এসআইআর নিয়ে এখনও ভোটার লিস্টের ধোঁয়াশা অব্যাহত। এই আবহে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটাররা বৈধ হলে ভোট দিতে পারবেন তো? শীর্ষ আদালতে উঠল সেই প্রশ্নও। সবমিলিয়ে আজ এসআইআর মামলার শুনানিতে ভোট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পাওয়া গেল সুপ্রিম কোর্টের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ‍্যাম দিওয়ান এদিন তথ্য দিয়ে আদালতকে জানান, “নাম যুক্ত হওয়ার হার ৫৫%। বাদ দেওয়ার হার ৪৫%। নাম বাদ যাওয়ার হার অত‍্যন্ত বেশি। ফলে ট্রাইবুনালের হাতে বড় দায়িত্ব রয়েছে। কারণ সংখ‍্যাটা বিপুল। অথচ এরা সবাই ম‍্যাপড ভোটার।”
advertisement
advertisement
উত্তরে প্রধান বিচারপতি সূর্য কান্ত অবশ্য স্পষ্ট জানান, “এ বিষয়ে আমরা মন্তব্য করব না। কারণ এক পক্ষ বলবে এই বাদ যাওয়াটা ‘বৈধ’ বাকিরা বলবেন এরা ‘অবৈধ’। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরেই বলেন, “আমরা কোনও বিচারক বা বিচারপতিদের দোষ দিইনি। দয়া করে ভুল বুঝবেন না।” উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন— আমরা আপনার মাধ‍্যমে বাকি আইনজীবীদের জানানোর জন্য বলছি।”
advertisement
পরবর্তী শুনানি, ৬ এপ্রিল রাখার আবেদন জানান শ্যাম দিওয়ান। সূর্যকান্ত তাঁর পর্যবেক্ষণে এই প্রসঙ্গে মন্তব্য করেন— “আমরা ভাবছি ৭ তারিখ বিকেল ৪টেয় মামলার শুনানি করব। কারণ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ৭ তারিখের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হয়ে যাবে।”
advertisement
মেনকা গুরুস্বামী— এজিকে অনুমতি দেওয়া হোক রিপ্রেজেন্টেশন দেওয়ার জন‍্য।
সূর্যকান্ত— আমরা কোনও মন্তব্য করব না। কারণ ট্রাইবুনালের সদস‍্যরা যথেষ্ট সমর্থ।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়— আমি অনুরোধ করব বাকি সময়টা ডঃ মেনকা গুরুস্বামী যেন কলকাতায় থাকেন।
সূর্যকান্ত— আমরা অনেকটাই খুশী কাজের গতিতে। ৪৫ লাখের নিষ্পত্তি হয়েছে। আমাদের প্রধান বিচারপতি জানিয়েছেন ৭ এপ্রিলের মধ‍্যে সব অ‍্যাডজুডিকেশনের নিষ্পত্তি হয়ে যাবে।
advertisement
অন্যদিকে আদালতে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, “বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। ট্রাইবুনাল থেকে কেউ বৈধ ভোটার হয়ে ফেরেন তাদের ভোটাধিকার যেন কাড়া না হয়। কোনও অবৈধ ভোটারও যেন ভোট না দেন।”
বিচারপতি বাগচী প্রশ্ন তোলেন, “২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পর কীভাবে সেখানে নাম সংযুক্ত হয়? চূড়ান্ত তালিকার সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে বলে সুপ্রিম কোর্ট। অ্যাডজুড়িকেশন নিষ্পত্তি না হওয়ার কারণে৷ তাহলে এখন নতুন ভোটারের নাম করে নাম উঠবে কেন ফর্ম ৬ মাধ্যমে?”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'নাম বাদ যাওয়ার হার অত‍্যন্ত বেশি, এরা সবাই ম‍্যাপড ভোটার...' সুপ্রিম কোর্টে কল্যাণদের সওয়াল, কী বললেন প্রধান বিচারপতি?
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement