advertisement

Alipurduar News: দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে ভোটের প্রচারে! বক্সায় ট্রেক করে মানুষের কাছে পৌঁছবেন প্রার্থীরা

Last Updated:

বক্সা পাহাড়ের মানুষেরা সচক্ষে দেখছেন বিধানসভা নির্বাচনের প্রার্থীদের।ট্রেকিং করে বক্সা পাহাড়ের গ্রামগুলিতে গিয়ে প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শুনছেন বক্সা পাহাড়ের মানুষের কথা।

+
প্রচারে

প্রচারে গিয়েছেন বিশাল লামা

কালচিনি, অনন্যা দে: বক্সা পাহাড়ের মানুষেরা সচক্ষে দেখছেন বিধানসভা নির্বাচনের প্রার্থীদের।ট্রেকিং করে বক্সা পাহাড়ের গ্রামগুলিতে গিয়ে প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শুনছেন বক্সা পাহাড়ের মানুষের কথা।
জেলার প্রত্যন্ত ও দুর্গম বক্সা পাহাড় এলাকা কালচিনি বিধানসভার অন্তর্গত। সমতল থেকে এই এলাকা প্রায় ৩৫০০ ফুট ওপরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের খনি এই এলাকা, তবে এই এলাকায় ট্রেকিং করে যাওয়া কষ্টকর, তবুও জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচার চালালেন কালচিনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশাল লামা। কর্মী-সমর্থকদের নিয়ে তিনি পায়ে হেঁটে পাহাড়ি দুর্গম পথে প্রচারে যান।
advertisement
advertisement
সমতল থেকে প্রায় ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত বক্সা পাহাড়ে পৌঁছাতে সরু ও আঁকাবাঁকা পথ অতিক্রম করতে হয়, যা এলাকার দুর্বল পরিকাঠামোরই প্রমাণ বহন করে। পাহাড়ে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। বিশাল লামা জানান, বক্সা পাহাড়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে সড়ক যোগাযোগের অভাব এখানে সবচেয়ে বড় সমস্যা। পর্যাপ্ত রাস্তা না থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
advertisement
তিনি আরও বলেন, “এই এলাকা পর্যটনের দিক থেকেও অত্যন্ত সম্ভাবনাময়। কিন্তু পর্যাপ্ত উদ্যোগ ও পরিকল্পনার অভাবে সেই সম্ভাবনা কাজে লাগানো যায়নি। রাজ্য সরকার এই অঞ্চলের উন্নয়নে তেমন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে ভোটের প্রচারে! বক্সায় ট্রেক করে মানুষের কাছে পৌঁছবেন প্রার্থীরা
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement