advertisement

South 24 Parganas News: দুদিনের ১৬ তম জেলা জিমন্যাস্টিক! হাজির বহু খেলোয়াড়

Last Updated:

দুদিনের ১৬ তম জেলা জিমনাস্টিক প্রতিযোগিতা হয়ে গেল জয়নগরে

জিমন্যাস্টিক প্রতিযোগিতা 
জিমন্যাস্টিক প্রতিযোগিতা 
দক্ষিণ ২৪ পরগনা,জয়নগর, সুমন সাহা: বরাবরই খেলাধুলায় জয়নগর সৃজনী সংঘ আলাদা ভূমিকা রাখে। আর এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর সৃজনী সংঘের মাঠে হয়ে গেল ২ দিনের ১৬ তম জেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জেলার সাগর, কাকদ্বীপ, বজবজ, বারুইপুর, ক্যানিং, কুলতলির ১৮টি জিমন্যাস্টিক ক্লাব থেকে ৪০০ বেশি প্রতিযোগী অংশ নেয়। এই অনুষ্ঠানের আয়োজক সৃজনী সংঘ। ২০২৫ সালে উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত প্রাইমারি স্কুল প্রতিযোগিতায় সেরা প্রতিযোগী ৮ বছরের সুনায়ক পট্টনায়ক শপথ বাক্য পাঠ করে। জেলা জিমন্যাস্টিক পর্ষদের সম্পাদক গৌতম মুখোপাধ্যায় বলেন,আমরা জেলায় জিমন্যাস্টিকের প্রচার চালাচ্ছি। চেষ্টা করছি আরও বেশি কিশোর কিশোরী যাতে জিমন্যাস্টিককে আপন করে। জিমন্যাস্টিকে সফলদের জন্য উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। জিমন্যাস্টিকে আমাদের জেলা থেকে অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উদ্বোধন অনুষ্ঠানে জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,১৪ নং ওয়ার্ড কাউন্সিলার পাঁচু গোপাল মিস্ত্রী উপস্থিত ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দুদিনের ১৬ তম জেলা জিমন্যাস্টিক! হাজির বহু খেলোয়াড়
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement