SIR Final voter list: প্রথম দফায় প্রকাশিত হবে ১৫২ আসনের চূড়ান্ত ভোটার তালিকা! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
SIR Final voter list: প্রথম দফার ১৫২টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হল। ৬ তারিখ মনোনয়নের শেষ দিন, ওই দিনই বেরোবে ১৫২টি বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা।
কলকাতা: ৬ তারিখ মনোনয়নের শেষ দিন, ওই দিনই বেরোবে ১৫২টি বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা, খবর কমিশন সূত্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে ১৫২টি বিধানসভা আসনের জন্য চারটি সাপ্লিমেন্টারি লিস্ট ও চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের সাব সাপ্লিমেন্টারি লিস্ট ৪(এ) প্রকাশ করা হয়েছে গত কাল, অর্থাৎ সোমবারই। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পালা।
প্রথম দফার ১৫২ টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হল। ১৫২টি আসনের চূড়ান্ত তালিকা তৈরি করে প্রকাশ করা হবে ৬ এপ্রিলই। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, ওই পর্বের প্রার্থীদের মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিলই। তাই ওই দিনই প্রকাশিত হবে ১৫২টি আসনের চূড়ান্ত ভোটার তালিকা।
advertisement
advertisement
চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের অধীনে ৪(এ) লিস্ট এ সোমবার সকালে প্রকাশ করা হয় কমিশনের তরফে। এই ৪(এ ) লিস্ট এ রবিবার দুপুর ৩ টা থেকে রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি হয়েছে, জুডিশিয়াল অফিসাররা বুথ ভিত্তিক ই – সাইন করে তালিকা পাঠিয়েছেন তার মধ্যে থেকে যাদের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে তাদের নামও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করে দেওয়া হল ১৫২ টি আসনের ভোটার তালিকা।
advertisement
গতকাল থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ পঞ্চম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এবার যে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো বেরোবে সেখানে শুধুমাত্র দ্বিতীয় দফায় ১৪২ টি বিধানসভা বিচারাধীন ভোটারদের নামের তালিকাই প্রকাশ হবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 11:18 PM IST











