advertisement

BCCI On IPL Death: সম্প্রচারকরী সংস্থার ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক মৃত্যু! অবশেষে মুখ খুলতে বাধ্য হল বিসিসিআই, পরিবারকেও পাঠাল বার্তা

Last Updated:
BCCI On IPL Death: ল্যাংফোর্ডের বয়স হয়েছিল ৭৬ বছর। সোমবার সকালে দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে তাঁর কক্ষে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
1/8
কলকাতা: এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হঠাৎ মৃত্যুর ছায়া৷  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গভর্নিং কাউন্সিল মঙ্গলবার ব্রিটিশ সম্প্রচার সংস্থার আধিকারিক জন উইলিয়াম ল্যাংফোর্ডের মৃত্যুর ঘটনা সংবাদমাধ্যমে আসার পর এবার নীরবতা ভাঙল বিসিসিআই৷ তাঁর  অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তিনি লিগের ২০২৬ মরশুমের জন্য বিসিসিআই-র সঙ্গে কর্মরত ছিলেন। গভর্নিং কাউন্সিল শোকসন্তপ্ত পরিবারকে সব ধরনের সম্ভাব্য সহায়তার আশ্বাসও দিয়েছে।

2/8
ল্যাংফোর্ডের বয়স হয়েছিল ৭৬ বছর। সোমবার সকালে দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে তাঁর কক্ষে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এক কর্মকর্তা জানান, হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

3/8
আইপিএল এক বিবৃতিতে বলেছে,
আইপিএল এক বিবৃতিতে বলেছে, "আইপিএল গভর্নিং কাউন্সিল এবং এর সকল অংশীদার ইয়ান উইলিয়ামস ল্যাংফোর্ডের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি আমাদের সম্প্রচার কার্যক্রমের এক অপরিহার্য অংশ ছিলেন। আমাদের সমবেদনা ও প্রার্থনা তাঁর পরিবার এবং বন্ধুদের সাথে রয়েছে।" এতে আরও বলা হয়েছে, "এই অত্যন্ত কঠিন সময়ে ল্যাংফোর্ডের পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন প্রদানে আইপিএল প্রতিশ্রুতিবদ্ধ।"
advertisement
4/8
আইপিএল ম্যাচের সম্প্রচারকারী সংস্থার কর্মকর্তা হিসেবে কাজে ল্যাংফোর্ড শহরে এসেছিলেন। মেরিন ড্রাইভ থানার এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁর ময়নাতদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চলছে।

5/8
 এদিকে এর আগে আইপিএলের শুরু থেকে ধুন্ধুমার৷ মাঠে খেলা, খেলার বাইরে নানারকমের খবরের মধ্যে এবার রহস্যে মোড়া টানটান পর্ব৷ হোটেল রুমে পাওয়া গেল বিদেশি সম্প্রচারকর্মীর দেহ৷   আইপিএল ২০২৬ চলাকালীন মর্মান্তিক খবর সামনে এসেছে। বিসিসিআই-র এক সম্প্রচার কর্মীর মরদেহ তাঁর হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে ছিলেন এই ব্রিটিশ নাগরিক৷ তাঁর এরকম আচমকা মৃত্যুতে ক্রিকেট বিশ্ব হতবাক। Photo Courtesy- Representative (AI)

6/8
মৃত ব্যক্তির নাম ইয়ান উইলিয়ামস ল্যাংফোর্ড। তিনি বিসিসিআইয়ের সম্প্রচার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং আইপিএল সম্প্রচারের দায়িত্বে ছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইয়ান ২৪ মার্চ থেকে ওই হোটেলে ছিলেন৷

7/8
পুলিশ জানিয়েছে, আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই-এর সম্প্রচার প্রকৌশলী হিসেবে কর্মরত এক ব্রিটিশ নাগরিককে মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেলে তার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২৯ মার্চ ম্যাচ শেষে হোটেলের রমেও  ফিরেছিলেন।

8/8
এক দিন পর, ৩০ মার্চ, রিসেপশনিস্ট তাঁর রুমে ফোন করার চেষ্টা করলে কোনও সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীরা তাঁর খোঁজ নিতে যান। হোটেল কর্মীরা জানান, কোনও সাড়া না পেয়ে তাঁরা মাস্টার কি দিয়ে ঘরটি খোলেন, সেখানে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। হোটেলের ডাক্তারকে খবর দেওয়া হলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন। মেরিন ড্রাইভ থানায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে।