Crime News: কোচবিহারে জোড়া খুন, বচসার জেরে চলে গেল তরতাজা ২ প্রাণ, হাড়হিম কাণ্ডে শোরগোল এলাকায়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Crime News: কোচবিহারে জোড়া খুন। পুন্ডিবাড়ি থানার বোকালির মঠ এলাকার ঘটনা। বচসার জেরে , এক যাযাবর যুবকের হাতে খুন হয় স্থানীয় যুবক সুকুমার ভূঁইয়া।
শুভঙ্কর সাহা, কোচবিহার: ফের কোচবিহারে জোড়া খুন। পুন্ডিবাড়ি থানার বোকালির মঠ এলাকার ঘটনা। বচসার জেরে , এক যাযাবর যুবকের হাতে খুন হয় স্থানীয় যুবক সুকুমার ভূঁইয়া। এরপরে মৃত যুবকের পরিবারের লোকেরা পিটিয়ে খুন করে ওই যাযাবর যুবককে। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের বেশ কয়েকজনকে আটক করেছে পুন্ডিবাড়ী থানার পুলিশ।
গত একমাস আগেও নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্বামী, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃত মহিলার নাম অম্বলিকা সরকার৷ অভিযুক্ত স্বামীর নাম রাজদীপ বড়ুয়া৷ সোমবার সন্ধ্যায় এই হাড়হিম করা খুনের ঘটনায় কোচবিহার শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ অভিযুক্ত রাজদীপ বড়ুয়া পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক৷ এসআইআর প্রক্রিয়ায় এলাকায় বিএলও হিসেবেও কাজ করছেন তিনি৷
advertisement
আরও পড়ুন-‘বাবিন কোথায়? খাওয়া-ঘুম বন্ধ, শুইয়ে রাখা যাচ্ছে না বিছানায়!’ রাহুলকে খুঁজে চলেছেন অভিনেতার মা
সূত্রের খবর, অনেক দিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল৷ পারিবারিক বিবাদর জেরেই এদিন অম্বলিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীকে গলায় আঘাত করে বলে অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরেই লুটিয়ে পড়েন অম্বলিকা সরকার৷ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷
advertisement
advertisement
আরও পড়ুন-কাদের গাফিলতিতে রাহুলের মর্মান্তিক মৃত্যু? অভিনেতার শেষযাত্রাতেও দেখা মেলেনি ধারাবাহিকের ইউনিটের সদস্যদের, কোথায় লুকিয়ে জট?
আহত ওই মহিলাকে কোচবিহার এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতওয়ালি থানার পুলিশ৷ সেই রেশ কাটতে না কাটতেই ফের জোড়া খুন কোচবিহারে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 9:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
Crime News: কোচবিহারে জোড়া খুন, বচসার জেরে চলে গেল তরতাজা ২ প্রাণ, হাড়হিম কাণ্ডে শোরগোল এলাকায়











