Ankush-Oindrila: আর বিয়ে নয়, এবার সরাসরি বাবা-মা হতে চান অঙ্কুশ-ঐন্দ্রিলা? জন্মদিনে প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে মনের কথা বললেন টলিউড হিরো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তাঁরা কেন বিয়ে করছেন না, সেই নিয়েও নানা প্রশ্ন ওঠে। তবে ঐন্দ্রিলার জন্মদিনে এমন লিখলেন তিনি যা দেখে মনে হচ্ছে বিয়ে নয়, আরও একধাপ এগিয়ে ভাবছেন টলিউড নায়ক৷
অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের জন্মদিন। দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ জন্মদিনের শুভচ্ছা জানাতে গিয়ে ভালবাসায় ভরিয়ে দিলেন৷ সঙ্গে অবশ্যই এমন এক কথা বললেন, যা শুনে সকলের চোখ বড় বড় হল! অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন। কিন্তু কবে গাঁটছড়া বাঁধবেন সেটা এখনও জানা যায়নি।
advertisement
টলিউড তারকাদের বিয়ে নিয়ে আলোচনা লেগেই থাকে। তাঁর থেকেও বড় কথা, তাঁদের বিয়ে মানেই এখন হইচই। কিন্তু, তারকা প্রেমিক প্রেমিকাদের বিয়ে নিয়ে আরও শোরগোল। তেমনই দুই ব্যক্তি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। দুজনের নিজেদেরকে নিয়ে কোনও রাখঢাক নেই। তাঁরা কেন বিয়ে করছেন না, সেই নিয়েও নানা প্রশ্ন ওঠে। শুধু কবে তাঁরা বিয়ে করবেন, এটাই যেন অপেক্ষার। তবে ঐন্দ্রিলার জন্মদিনে এমন লিখলেন তিনি যা দেখে মনে হচ্ছে বিয়ে নয়, আরও একধাপ এগিয়ে ভাবছেন টলিউড নায়ক৷
advertisement
advertisement
তাঁদের সম্পর্ক অটুট৷ একে অপরের সানিধ্য খুবই উপভোগ করেন তাঁরা৷ এবং তার সঙ্গে করেন খুনসুটিও৷ বহুবার তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে তা উড়িয়ে দেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা৷ তাঁরা দু’জনেই সম্ভবত বিশ্বাস করেন যে সম্পর্ক রাখতে গেলে বিয়ে করা বাধ্যতামূলক নয়৷ কারণ এখন আকছাড় দেখা যাচ্ছে যে বিয়ের ২৫-৩০ বছর পরও তা ভেঙে যাচ্ছে৷ একবার এক সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন যে,"বিয়ের পর, আমার মনে হয়, অনেকের ক্ষেত্রে বাচ্চা, পরবর্তী প্রজন্ম বাড়ানো এগুলোই মূল প্রাধান্য হয়ে যায়। সেজন্যে বয়স পেরিয়ে যাচ্ছে ভেবে বিয়ে করতে হবেই, এরকম একটা ব্যাপার কাজ করে। আমাদের প্রায়োরিটি হল, একে অপরের সঙ্গে থাকা, নিজেদের মজা।"
advertisement
আবার এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা বলেছিলেন যে, তাঁদের সন্তান রয়েছে, তবে লুকানো রয়েছে! এবার ঐন্দ্রিলার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লেখেন, 15 years and still counting..almost growing up together.. loads and loads of love to the most honest purest and genuine person I have ever known..happy birthday @love_oindrila 🎂🎈 .. wish u get all the happiness in life .. আর হ্যাঁ ভবিষ্যৎ এ আমাদের বাচ্চা রা জন্মেই আমাদের দাদু দিদা বলে যাতে না ডাকে তার জন্যে আর বেশি দেরি করা যাবেনা কিন্তু !
advertisement









