advertisement

West Bengal Assembly Elections 2026: ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত

Last Updated:

West Bengal Assembly Elections 2026: ভোটের আগে জলপাইগুড়ির সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা জারি করেছে প্রশাসন। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে সীমান্তবর্তী এলাকায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অনুপ্রবেশ ও অশান্তি রোখা যায়।

+
বর্ডারে

বর্ডারে করা নিরাপত্তা

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভোটের ৭২ ঘণ্টা আগে এখান দিয়ে যাওয়া আসা করা যাবে না! এই পথ পেরোলেই গুনতে হবে তার মাশুল! কেন? কোথায় এমন নিয়ম? আপনি কি এই পথ ব্যবহার করেন? তা হলে সাবধান হোন এখন থেকেই।
ভোট উৎসবের দিনক্ষণ ক্রমশই এগোচ্ছে। আর দিন যত এগোচ্ছে ততই কঠোর যেন হচ্ছে প্রশাসন। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনও রকম ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। বিশেষ করে জলপাইগুড়ি সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে জেলা পুলিশ।
আরও পড়ুনঃ অভিনেতা রাহুলের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ ১০-১২ জনকে, প্রাথমিকভাবে দুর্ঘটনার ইঙ্গিত পুলিশের
জলপাইগুড়ির কাঁটাতারবিহীন প্রায় ১৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ইতিমধ্যেই নজরদারি জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান, আগামী ২৩ এপ্রিল জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগেই সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারত-বাংলাদেশ ও ভুটান সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফ এবং এসএসবি-কে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশও তাঁদের সঙ্গে সমন্বয় রেখে কাজ তৎপরতার সঙ্গে করছে। মূলত যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই, সেই সব স্পর্শকাতর অঞ্চলে অতিরিক্ত টহলদারি চালানো হচ্ছে। দিন-রাত নজর রাখা হচ্ছে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে, যাতে কোনও সন্দেহজনক আনাগোনা, কার্যকলাপ দ্রুত প্রশাসনের নজরে আনা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তবর্তী সমস্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হবে বলেই জানিয়েছেন পুলিশ সুপার। এতে করে বাইরের অনুপ্রবেশ বা অশান্তির সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন। জেলার একাধিক সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, অতিরিক্ত পুলিশি নজরদারির ফলে তারা এখন অনেকটাই স্বস্তি বোধ করছেন। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থাও বাড়ছে।নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই এই সব এলাকা দিয়ে যাতায়াত করলে ভোটের ৭২ ঘণ্টা আগে সতর্ক হয়ে যান।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
West Bengal Assembly Elections 2026: ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement