GRP: পাঁশকুড়া স্টেশনে পড়ে ছিল দুটি ট্রলি ব্যাগ! ছুটে গেল জিআরপি, ভিতরে যা মিলল! দেখেই চক্ষু চড়কগাছ সকলের
- Reported by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
GRP: পাঁশকুড়া স্টেশনে দুটি ট্রলি ব্যাগের ভিতরে মিলল ৩১ কেজি গাঁজা। বড় অভিযোগ তুলল বিজেপিও।
পাঁশকুড়া: পাঁশকুড়া স্টেশন থেকে দাবিহীন দুটি ট্রলি ব্যাগ থেকে ২৯ প্যাকেট গাঁজা উদ্ধার! নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ। খড়গপুর জিআরপিএফের পুলিশ আধিকারিক মিতুন কুমার দে জানান, পাঁশকুড়া রেল স্টেশনে দুপুর দুটো নাগাদ দুটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে টহলরত জিআরপি কর্মীরা। এরপরই তল্লাশি চালিয়ে ২৯ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
জিআরপির পক্ষ থেকে একটি সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। কী করে ব্যাগ দুটি ওখানে এল, তাও খুঁজে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
advertisement
তবে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করায় পাঁশকুড়া জিআরপি থানায় যান পাঁশকুড়া পশ্চিম বিধানসভার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের অবজ়ার্ভার, পাঁশকুড়ার বিডিও এবং পাঁশকুড়া থানার আইসি। দীর্ঘ সময় ধরে তাঁরা ব্যাগগুলি পরীক্ষা করেন। বিজেপির অভিযোগ, “দীর্ঘদিন ধরেই পাঁশকুড়া জিআরপি থানার মাধ্যমে অবৈধ সামগ্রী পাচার হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এর সঙ্গে একাধিক পুলিশ কর্মী ও আধিকারিকেরা জড়িত রয়েছেন। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।” পুলিশ সুপার মিথুন কুমার জানিয়ে দেন, চেকিংয়ের সময় উদ্ধার হয় দুটি ব্যাগ। উদ্ধার হওয়া দুটি ট্রলি ব্যাগ থেকে ৩১ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। তদন্তও শুরু হয়েছে।
advertisement
এদিকে, জলপাইগুড়িতে বৃদ্ধার কাটা মুন্ডু কাণ্ডে কালা জাদুর ছায়া। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বৃদ্ধার জামাই আলামিন হককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন। গত শনিবার জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বনিজ্যের হাট এলাকায় সমিজা খাতুন নামে এক বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 10:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
GRP: পাঁশকুড়া স্টেশনে পড়ে ছিল দুটি ট্রলি ব্যাগ! ছুটে গেল জিআরপি, ভিতরে যা মিলল! দেখেই চক্ষু চড়কগাছ সকলের









