advertisement

Iran War: ২৪ ঘণ্টায় ২৩০টিরও বেশি বিধ্বংসী হামলা ইরানে! ইজরায়েল যা করল, শিউরে উঠছে বিশ্ব! কী অবস্থা ইরানে?

Last Updated:

Iran War: এবার বন্ধুদেশগুলিরই সমালোচনা করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে সাহায্য না করার জন্য বিশেষ করে ফ্রান্সের সমালোচনা করেছেন তিনি।

ইজরায়েলের ভয়াবহ হামলা
ইজরায়েলের ভয়াবহ হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পক্ষ হয়ে ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় ব্রিটেন সহ মিত্রদেশগুলোর আবারও সমালাচোনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন ব্রিটেন—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের প্রচুর আছে এবং দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস গড়ে তুলুন, (হরমুজ) প্রণালিতে যান এবং দখল নিয়ে নিন।’
ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সকে নিয়ে বলেন, ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে অনুমতি দেয়নি। ইরানে হামলা শুরু করার পর থেকেই সামরিকভাবে ইউরোপীয় দেশগুলিকে পাশে না পেয়ে তাদের সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প।
advertisement
advertisement
এদিকে, ইরানজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৩০টির বেশি হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। ইজরায়েলের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হচ্ছে। তবে ইরান অভিযোগ করেছে, ইজরায়েল ও আমেরিকা ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। মঙ্গলবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তাঁদের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতেও হামলা চালানো হয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল, ইজরায়েলি হামলায় তাদের সাধারণ মানুষের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে ইজরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থানে অনড় থেকে বলছে, ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
advertisement
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হরমুজ প্রণালি দিয়ে আগের চেয়ে অনেক বেশি জাহাজ চলাচল করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: ২৪ ঘণ্টায় ২৩০টিরও বেশি বিধ্বংসী হামলা ইরানে! ইজরায়েল যা করল, শিউরে উঠছে বিশ্ব! কী অবস্থা ইরানে?
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement