Nadia News: দুর্যোগের মাঝেই ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে বেঘোরে প্রাণ গেল হাজার হাজার মুরগির! বজ্রপাতে সর্বস্বান্ত মালিক
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Nayan Ghosh
Last Updated:
Nadia News: বজ্রপাতের জেরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড পোল্ট্রি ফার্মে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ফার্মে এবং দাউদাউ করে জ্বলতে থাকে। ফার্মে প্রায় তিন হাজার মুরগি ছিল। অধিকাংশ মুরগিই পুড়ে মারা গিয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় আট থেকে সাড়ে আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
করিমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত মহিষবাথান এলাকার বিডিও অফিস পাড়ায় বজ্রপাতের জেরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড পোল্ট্রি ফার্মে। ঝড়-বৃষ্টির মধ্যে আচমকাই একটি বজ্রপাত পোল্ট্রি ফার্মের ওপর আছড়ে পড়ে।
এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ফার্মে এবং দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দা ও পোল্ট্রি ফার্মের মালিক সুজয় ঘোষ জানান, তার ফার্মে প্রায় তিন হাজার মুরগি ছিল। বজ্রপাতের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশ মুরগিই পুড়ে মারা যায়।
advertisement
advertisement
ঝোড়ো হাওয়ার কারণে আগুন আরও দ্রুত বিস্তার লাভ করে এবং অল্প সময়ের মধ্যেই পুরো ফার্মটি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘটনাস্থলে করিমপুর থানার পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি খতিয়ে দেখে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফার্মের মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় আট থেকে সাড়ে আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই বিপর্যয়ে তিনি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি জানান, অন্য কোনও আয়ের উৎস না থাকায় পোল্ট্রি ব্যবসার ওপরই তাঁর জীবিকা নির্ভর করত। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 31, 2026 8:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: দুর্যোগের মাঝেই ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে বেঘোরে প্রাণ গেল হাজার হাজার মুরগির! বজ্রপাতে সর্বস্বান্ত মালিক









