advertisement

Rahul Arunaday Banerjee: কাদের গাফিলতিতে রাহুলের মর্মান্তিক মৃত্যু? অভিনেতার শেষযাত্রাতেও দেখা মেলেনি ধারাবাহিকের ইউনিটের সদস্যদের, কোথায় লুকিয়ে জট?

Last Updated:
Rahul Arunaday Banerjee: কার গাফিলতিতে রাহুলের এরকম মর্মান্তিক মৃত্যু হল তা নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনও কাটেনি। গতকাল শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাহুলের। শেষযাত্রাতেও এই ধারাবাহিকের ইউনিটের কোনও সদস্যের দেখা মেলেনি।
1/7
শ্যুটিং করতে গিয়ে অকাল প্রয়াণ হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গোটা ইউনিট তালসারি থেকে ফিরে এসেছে। কিন্তু মঙ্গলবারও শ্যুটিং শুরু হয়নি, 'ভোলেবাবা পার কারেগা' ধারাবাহিকের।

2/7
টালিগঞ্জের মুভিটন স্টুডিও তে গিয়ে দেখা গেল খাঁ খাঁ করছে স্টুডিও। কোনও কলাকুশলী ও অভিনেতারা আসেননি। রাহুলকে ছাড়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে কেউ নিশ্চিত নন।

3/7
টালিগঞ্জের একাংশ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে। আবার রানা সরকার-সহ অনেকেই সরব হয়েছেন প্রোডাকশন হাউজ ও চ্যানেল কর্তৃপক্ষের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য।

4/7
কিন্তু এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি শ্যুটিং স্পটে ছিলেন না। পুলিশ তদন্ত করছে। তাই এই বিষয়ে এখন তিনি আর কিছু বলবেন না।

5/7
ঘটনা কি ঘটেছিল সে বিষয়ে ইউনিটের লোকেরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই বলতে পারবেন। তিনি পরিচালকের নাম উল্লেখ করলেও এই ধারাবাহিকের পরিচালক শুভদীপ মণ্ডল ফোন ধরেননি। শ্যুটিং ফ্লোরে এসে ইউনিটের কারোর দেখা মেলেনি।

6/7
কার গাফিলতিতে রাহুলের এরকম মর্মান্তিক মৃত্যু হল তা নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনও কাটেনি। গতকাল শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাহুলের।

7/7
শেষযাত্রাতেও এই ধারাবাহিকের ইউনিটের কোনও সদস্যের দেখা মেলেনি। এখন পরিবারের তরফ থেকে নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় কিনা সেটাই দেখার।