Jhargram News: গণতন্ত্রের উৎসবে ব্রাত্য নয় কেউ! জঙ্গলমহলে মহিলাদের ভোটাধিকার নিয়ে পড়ুয়াদের পথনাটিকা, সাড়া পড়ল এলাকায়
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jhargram News: গ্রামের মহিলাদের জন্য ভোটাধিকার কেবল একটি আইনি অধিকার নয়, বরং এটি তাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির অন্যতম প্রধান হাতিয়ার।
ঝাড়গ্রাম: দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রীর আসনের লড়াই। কোমর বেঁধে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। কেউ নিজের এক ইঞ্চি জমি ছাড়তে চান নারাজ। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার চলছে। এরই মাঝে এক ভিন্ন ছবি ধরা পড়ল ঝাড়গ্রামের এক প্রত্যন্ত স্কুলে। মহিলাদের ভোটাধিকার ও সচেতনতা নিয়ে স্কুলে আয়োজিত হল একটি পথনাটিকা। খুদে পড়ুয়ারা অসাধারণ অভিনয় দক্ষতায় মঞ্চে ফুটে উঠল মহিলাদের ভোটদানের প্রাসঙ্গিকতা।
গ্রামের মহিলাদের জন্য ভোটাধিকার কেবল একটি আইনি অধিকার নয়, বরং এটি তাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির অন্যতম প্রধান হাতিয়ার। আর সেই বার্তা জঙ্গলমহলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপীবল্লভপুর-১ ব্লকের অন্তর্গত ছাতিনাসোল এস.সি হাই স্কুলে এই পথনাটিকার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ অস্তিত্বের সঙ্কটে ঐতিহাসিক তপনদিঘি! আগাছার গ্রাসে মৃতপ্রায়, পর্যটন মানচিত্র থেকে কি হারিয়ে যাবে দক্ষিণ দিনাজপুরের সম্পদ?
পথনাটকটির মাধ্যমে তুলে ধরা হয়, জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের জন্য মহিলাদের সক্রিয় অংশগ্রহণ কতটা জরুরি। সমাজের প্রতিটি স্তরে যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং স্বনির্ভর গোষ্ঠীর উন্নতি নিশ্চিত করতে সঠিক প্রতিনিধি নির্বাচন করা প্রয়োজন। আর সেই নির্বাচনের অধিকার কেবল পুরুষদের একার নয়। সমান অধিকার মহিলাদেরও। সংসার, ঘরের কাজ, বাচ্চা সামলানোর মতোই সমাজ, রাজ্য ও দেশ চালানোর জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের সমান অধিকার নারীদেরও রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আগে থেকেই সতর্কতা! তীব্র গরমে ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত
স্কুলের তরফে জানানো হয়েছে, ‘নতুন প্রজন্মের ভোটার এবং তাদের পরিবারের মায়েদের সচেতন করতেই এই উদ্যোগ। পথনাটিকাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে’। এদিন পথচলতি সাধারণ মানুষ থমকে দাঁড়িয়ে খুদে পড়ুয়াদের এই সামাজিক বার্তা শোনেন, দেখেন।
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 31, 2026 9:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: গণতন্ত্রের উৎসবে ব্রাত্য নয় কেউ! জঙ্গলমহলে মহিলাদের ভোটাধিকার নিয়ে পড়ুয়াদের পথনাটিকা, সাড়া পড়ল এলাকায়











