Agriculture Tips: আগে থেকেই সতর্কতা! তীব্র গরমে ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত

Last Updated:

Agriculture Tips: তীব্র গরমেও ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল। গ্রীষ্মের দাবদাহে জমির ফসল ভাল রাখার টিপস দিলেন কৃষি বিজ্ঞানী। কী কী করবেন জানুন।

+
তীব্র

তীব্র গরমে জমির ফসল ভাল রাখার টিপস

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: সবেমাত্র আবহাওয়া পরিবর্তন হয়ে শীতকে বিদায় দিয়ে গরমের আগমনের পালা। আর কয়েক দিনের মধ্যেই বঙ্গে প্রবেশ করবে তীব্র গরম আর এই গরমে থেকে ফসলের ক্ষতি আটকানোর উপায় জানালেন কৃষি বিজ্ঞানী। যদিও এখন গরমের প্রভাব সেভাবে নেই। তবে আর কয়েকদিনের মধ্যেই তীব্র গরমে নাজেহাল অবস্থা হবে বঙ্গবাসীর। প্রচণ্ড গরমের জেরে কৃষি কাজের ক্ষেত্রেও অনেকটাই অসুবিধা সম্মুখীন হতে হয় কৃষকেরা। গরমের দিনে মাঠে নিজেদের ফসলকে রক্ষা করার ক্ষেত্রে কী কী উপায়ে অবলম্বন করা যায় সেই পরামর্শ দিলেন কৃষি বৈজ্ঞানিক।
তীব্র দাবদাহের মধ্যে কখনও ৪০ ডিগ্রি কখনও বা তার বেশি তাপমাত্রার পারদ ওঠানামা করতে পারে। গত কয়েক বছরে বঙ্গে এই ধরনের গরম পড়তে দেখা গিয়েছে। তবে তেমনভাবে বৃষ্টির দেখা মেলেনি। তীব্র গরমের কারণে জমির ফসল যাতে নষ্ট না হয় তার জন্য বিশেষ কিছু উপায় জানালেন কৃষি বিজ্ঞানী।
আরও পড়ুনঃ লোকসভা ভোটের ৩ কোটি বকেয়া! বিধানসভার মুখে বেঁকে বসেছেন ঠিকাদাররা, নির্বাচনের কাজ হবে কী করে? চাপে জেলা প্রশাসন
কৃষি বিজ্ঞানী জানান, তীব্র গরমে নিজেদের ফসলকে রক্ষা করার জন্য নিয়মিত মেনে জল সেচ করতে হবে। এমনকি উপযুক্ত পটাশের ব্যবহার করতে হবে। মূলত ১৩০৪৫ এই রাসায়নিক পটাশটি ব্যবহার করলে গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর পাশাপাশি জমিতে জল সেচের ব্যবস্থা রাখতে হবে এবং সেটি ধরে রাখার জন্য অবশ্যই রাসায়নিক সারের ব্যবহার করতে হবে। রাসায়নিক সার গাছের গোড়ায় জল ধরে রাখতে সক্ষম।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, ধান চাষের ক্ষেত্রে এবং সবজি চাষের ক্ষেত্রে উপযুক্ত শক্তপোক্ত ভাড়া তৈরি করতে হবে। সাধারণত গ্রীষ্মে উচ্ছে, ঝিঙে, ঢেঁড়স চাষ হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকায়। গরমকালে ফসলের উপর বিশেষ নজর দিতে হবে। নিয়মিত জলসেচ ভাল ফসলের একমাত্র সমাধান সূত্র।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture Tips: আগে থেকেই সতর্কতা! তীব্র গরমে ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত